Aamir Khan | অরিজিতের আঙিনায় আমির: মিউজিক, ম্যাজিক আর ঘুড়ি ওড়ানোর গল্প

Aamir Khan | অরিজিতের আঙিনায় আমির: মিউজিক, ম্যাজিক আর ঘুড়ি ওড়ানোর গল্প

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড এবং টলিউডের মেলবন্ধন অনেকবারই দেখা গিয়েছে, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। মুর্শিদাবাদের অলিগলি আর অরিজিৎ সিংয়ের সাধারণ জীবনযাত্রার টানে সুদূর মুম্বই থেকে জিয়াগঞ্জে উড়ে এলেন আমির খান। অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ইঙ্গিত দেওয়ার পর থেকেই তাঁর ভক্তরা মুষড়ে পড়েছিলেন। তবে আমির খানের নতুন ছবি ‘এক দিন’-এ অরিজিতের কণ্ঠ দেওয়ার খবরে ফের খুশির হাওয়া অনুরাগীদের মধ্যে।

৪ দিনের ‘জাদুকরী’ সফর
সোমবার আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে একটি মিষ্টি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমির তাঁর ফোনের স্ক্রিনে অরিজিৎকে কিছু দেখাচ্ছেন, আর পাশে গিটার হাতে গভীর মনোযোগ দিয়ে তা দেখছেন গায়ক। এই ছবির ক্যাপশনে আমির লিখেছেন:“ধন্যবাদ অরিজিৎ, আমাদের ছবি ‘এক দিন’-এ তোমার কণ্ঠ দেওয়ার জন্য। তোমার পরিবার এবং তোমার টিমের সঙ্গে কাটানো এই ৪টি দিন ছিল একদম জাদুকরী।”

জিয়াগঞ্জে ঘুড়ি ওড়ানো ও বিতর্ক
গত সপ্তাহেই অরিজিতের বাড়িতে দেখা গিয়েছিল আমিরকে। পাপারাৎজিদের চোখ এড়িয়ে মুর্শিদাবাদ পৌঁছালেও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অরিজিতের বাড়ির ছাদে আমির দিব্যি ঘুড়ি ওড়াচ্ছেন। তবে এই সফরের মাঝেই কিছুটা বিতর্ক দানা বাঁধে। স্থানীয় ‘রানি ধন্য কুমারী কলেজ’-এর অধ্যক্ষ অজয় অধিকারী অভিযোগ করেন যে, কোনো অনুমতি ছাড়াই রাত ১টা নাগাদ আমির ও অরিজিৎ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। সিসিটিভি ফুটেজ শেয়ার করে তিনি তারকাদের বিশেষ সুবিধা নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন, যদিও পরে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

জুনায়েদ-সাই পল্লবীর ‘এক দিন’
আমির খান প্রোডাকশনসের ব্যানারে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আমিরের ছেলে জুনায়েদ খান এবং দক্ষিণী তারকা সাই পল্লবীকে। সিনেমার টিজার ইতিমধ্যেই এক পুরনো ঘরানার নিটোল প্রেমের গল্পের আভাস দিয়েছে। সুনীল পাণ্ডে পরিচালিত এই ছবিটি ১ মে ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *