১৪২৭ কোটির দুর্নীতি! করুণানিধি ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দায়ের মামলা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ডিএমকের সাধারণ সম্পাদক ও তামিলনাড়ুর প্রাক্তন জলসম্পদমন্ত্রী দুরাই মুরুগানের ১৪২৭ কোটি ৩৪ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেরাজ্যের দুর্নীতি দমন শাখা। শুক্রবারই তামিলনাড়ু ও পুদুচেরি মিলিয়ে মোট ৩৪টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। করুণানিধি ঘনিষ্ঠ মুরুগানের বিরুদ্ধে ওঠা এত বড় অভিযোগ নিয়ে তোলপাড় দক্ষিণী রাজ্যের রাজনৈতিক মহলে।

ঠিক কী অভিযোগ? দুর্নীতি দমন শাখার তরফে জানানো হচ্ছে, নদী থেকে বালি তোলার বরাত দেওয়ার সময় খোলা দরপত্রের পরিবর্তে সীমিত দরপত্রের মাধ্যমে তা দেওয়া হয়েছিল। এমনকী, নির্ধারিত পরিকল্পনাকে নস্যাৎ করেও বালি তোলা হয় বলে দাবি। আর সেই বালি পরিবহণের ক্ষেত্রে জাল নথি ব্যবহারও করার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে সরকারি কোষাগারের ১৪২৭ কোটি ৩৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

এই অভিযোগে মামলা দায়ের হওয়ার পরই শুক্রবার চালানো হয় তল্লাশি। তদন্তকারী অফিসাররা ৮২৫টি সন্দেহজনক নথি পেয়েছেন বলে দাবি। সেই সঙ্গেই তিনটি ব্যাঙ্কের লকারের চাবি এবং ১১টি বৈদ্যুতিন যন্ত্র মেলার কথাও জানা গিয়েছে।

১৯৭১ সালে প্রথমবার ভোটে জিতে বিধায়ক হন মুরুগান। সব মিলিয়ে দশবারের বিধায়ক তিনি। ২০০৬ সালে তিনি প্রথমবার মন্ত্রিত্ব পান। ২০২০ সাল থেকে ডিএমকের সাধারণ সম্পাদকের পদ সামলাচ্ছেন। প্রাক্তন ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির ঘনিষ্ঠ ছিলেন বরাবরই। এমনকী, এমকে স্টালিনের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভালো। এহেন প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে দক্ষিণী রাজনীতি এই মুহূর্তে তোলপাড়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *