১০ বছর ধরে দক্ষিণেশ্বরে সরকারি জমিতে বেসরকারি বাসের গ্যারেজ! কড়া পদক্ষেপ প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সরকারি জমিতে প্রায় ১০ বছর ধরে চলছিল বেসরকারি বাসের গ্যারেজ ও সার্ভিস সেন্টার। মঙ্গলবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। এদিন বারাকপুর মহকুমা শাসকের নির্দেশে কামারহাটি পুরসভা, দক্ষিণেশ্বর থানা ও প্রশাসনের আধিকারিকদের যৌথ অভিযানে সেটি সিল করে দেওয়া হল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দমদম-দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য রাজ্য সরকার প্রায় চার একর জমি মেট্রো কর্তৃপক্ষকে দিয়েছিল। মেট্রোর কাজ শেষ হওয়ার পর ওই জমিতে একটি বেসরকারি বাস সংস্থা গ্যারেজ ও সার্ভিসি সেন্টার তৈরি করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়- সহ স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরাও প্রশাসনের কাছে অভিযোগ জানান এবং প্রতিবাদে সরব হন। এরপরই বাস সংস্থাটিকে নোটিস দেওয়া হয়। বারাকপুর মহকুমা শাসক যাদব সূর্যভান অচ্ছেলাল জানান, জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার সময় দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

অচ্ছেলাল বলেন, “আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে। জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি বাস সংস্থাটি। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।” জানা গিয়েছে, এদিন গ্যারেজ সিল করার সময় ভিতরে ছিল ১৭টি ব্রেকডাউন বাস। এছাড়াও দু’টি স্টোররুম, একটি অফিস এবং একটি চারচাকা গাড়ি। সূত্রের খবর, আপাতত সেগুলিকে ওই চত্বরেই রাখা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *