হুমায়ুনের সভাপতিত্বে মহামেডানের নতুন সচিব ওয়াসিম আক্রম, ক্লাবের উন্নতিতে কী সিদ্ধান্ত?

হুমায়ুনের সভাপতিত্বে মহামেডানের নতুন সচিব ওয়াসিম আক্রম, ক্লাবের উন্নতিতে কী সিদ্ধান্ত?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


হুমায়ুন কবিরের সভাপতিত্বে নতুন কমিটি তৈরির কাজ শুরু মহামেডান ক্লাবে। ওয়াসিম আক্রমকে ক্লাবের সচিব করা হয়েছে। এছাড়া আইনজীবী ফিরদৌস শামিম ও মহম্মদ বাজলুর ইসলামকে মহামেডান ক্লাবের পরামর্শদাতার পদ দেওয়া হয়েছে। সাদা-কালো শিবিরকে নতুন করে গড়ে তোলার উদ্দেশ্যে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির সভাপতি হিসেবে ক্লাবের ঐতিহ্য স্মরণ করিয়ে দেন।

দিন কয়েক আগেই সভাপতির দায়িত্ব নিয়েছেন হুমায়ুন। এখনও নতুন কমিটি পুরো তৈরি হয়নি। তবে ক্লাবের আর্থিক কাঠামোয় বদল করা হচ্ছে। দু’টি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। একটি অ্যাকাউন্ট শুধুমাত্র ক্লাবের বিভিন্ন বিভিন্ন কাজকর্ম ও সদস্যদের জন্য থাকবে। আরেকটি অ্যাকাউন্ট ছিল মহামেডান ক্লাবের প্রাইভেট লিমিটেড হিসেবে। সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। যাঁরা পরিচালন কমিটির সদস্য ছিলেন, তাঁরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

একটি প্রাইভেট লিমিটেড কমিটি তৈরি করা হচ্ছে। যেটা ক্লাবের ফুটবল সংক্রান্ত ও ব্যবসায়িক বিষয় দেখভাল করবে। সেই অনুযায়ী নতুন একটি অ্যাকাউন্টও তৈরি করা হবে। নতুন কার্যকরী কমিটি দ্রুত তৈরি করা হবে। ক্লাবের উন্নতির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কমিটি।

নতুন সভাপতি হুমায়ুন কবির মহামেডান ক্লাবের ১৩৫ বছরের ঐতিহ্য স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন স্বচ্ছতা বজায় রেখে নতুন কমিটি তৈরি করা হবে। অন্যদিকে পরামর্শদাতা ফিরদৌস শামিম জানান, ক্লাবের বাইরে বক্স রাখা থাকবে। যেখানে সদস্য-সমর্থকরা অভিযোগ জানাতে পারবেন। ক্লাব সচিব ওয়াসিম আক্রম আশ্বাস দিয়েছেন, দেনা মিটিয়ে নতুন স্পনসর আনার ব্যবস্থা করবেন। ফের আইএসএল খেলা নিয়েও ভরসা দিয়েছেন তিনি। বর্তমানে মহমেডানের উপর প্রায় ১৩ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। একই সঙ্গে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মরশুমে দ্বিতীয়বার আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে ট্রান্সফার ব্যান এবং ঠিকমতো দল গঠন করতে না পারার কারণে প্রত্যাশিত ফল করতে পারেনি তারা। গোটা মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে আইএসএল থেকে অবনমনও হয়েছে সাদা-কালো ব্রিগেডের।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *