হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের উপর হামলায় ৩ বছরের জেল! কড়া শাস্তির বিধান স্বাস্থ্য দপ্তরের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


চিকিৎসকের গায়ে হাত দিলে কিংবা হাসপাতাল ভাঙচুর করলে এবার থেকে দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। এমনকী অভিযুক্তের হতে পারে সর্বোচ্চ তিনবছরের কারাদণ্ডও। চিকিৎসক ও হাসপাতালে হামলা রুখতে কড়া নির্দেশ জারি করল স্বাস্থ্য দপ্তর। সাম্প্রতিক সময়ে মেডিক‌্যাল কলেজ, নিউটাউনের বেসরকারি হাসপাতাল, পূর্ব বর্ধমানের গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় নয়া নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট আরও কঠোরভাবে বলবৎ হল।

নয়া নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছে অ‌্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা দেওয়ার জন্য এই নির্দেশিকা অপরিহার্য।

আরও পড়ুন:

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও ভাবে সরকারি অথবা বেসরকারি হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রে কোনও স্বাস্থ‌্যকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কোনও স্বাস্থ‌্যকর্মীর গায়ে হাত দিলে অথবা হাসপাতাল কিংবা নার্সিংহোম ভাঙচুর করলে অভিযুক্তর ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। দোষী ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে দোষীকে শনাক্ত করতে যাচাই করা হবে সিসিটিভি ফুটেজ। এমনকী স্বাস্থ‌্যকর্মীকে মারধর, হাসপাতাল ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রশাসনকে জামিন অযোগ‌্য ধারায় মামলা করতে বলা হয়েছে।

শুধু কড়া শাস্তি নয়, সাজার পাশাপাশি সম্পত্তির ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন হামলাকারী। স্বাস্থ্য দপ্তর নয়া নির্দেশিকায় জানিয়েছে, কোনও ব্যক্তি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভাঙচুর করলে আদালত খতিয়ে দেখবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা। আদালতের নির্ধারিত বিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে হামলাকারী ব্যক্তির কাছ থেকেই। ইতিমধ্যে প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকার প্রতিলিপি। নয়া নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছে অ‌্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। রোগীদের নিরবিচ্ছিন্ন চিকিৎসা দেওয়ার জন্য এই নির্দেশিকা অপরিহার্য। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *