হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনে ধোঁয়া, আলাদা করা হল বগি, আতঙ্কে যাত্রীরা!

হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনে ধোঁয়া, আলাদা করা হল বগি, আতঙ্কে যাত্রীরা!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া। আতঙ্কিত যাত্রীরা। সঙ্গে সঙ্গে যাত্রীদের কামরা থেকে নামিয়ে দেওয়া হয়। ট্রেনের থেকে কামরা থেকে আলাদা করে দেওয়া হয়। কী করে আগুন বা ধোঁয়া সেই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে আনা হয়েছে নিস্ফার ডগ। খতিয়ে দেখা হচ্ছে সব দিক।

সময়মতো হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল মিথিলা এক্সপ্রেস। বিকেল নাগাদ হঠাৎ একটি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্কে ছড়ায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে আরপিএফ ও রেলকর্মীরা। যাত্রীদের নিরাপদে নামিয়ে কামরাটিকে আলাদা করা হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। আনা হয়েছে স্নিফার ডগ। চলছে তদন্ত।

হাওড়া ডিসিএম ও পিআরও হরি নারায়ণ গঙ্গোপাধ্যায় আগুন লাগার কথা স্বীকার না করলেও ধোঁয়া নিগর্ত হওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, “কামরার ভিতরের একটা জায়গা থেকে ধোঁয়া দেখা গিয়েছিল। সেই কামরাটিকে ট্রেনটি থেকে আলাদা করা হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *