স্মার্টফোন ছাড়া আমরা যেন ‘মণিহারা ফণী’। শুধু কথা বলার জন্য নয়, স্মার্টফোন হল আমাদের ব্যক্তিগত জীবনের এক ডিজিটাল সিন্দুক। ব্যাঙ্কিং তথ্য থেকে শুরু করে ব্যক্তিগত ছবি বা মেসেজ— সবই গচ্ছিত থাকে এই ছোট্ট যন্ত্রে। কিন্তু বিপদ ঘনিয়ে আসে তখনই, যখন ফোনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠাতে হয়। আপনার অজান্তেই হাতবদল হয়ে যেতে পারে একান্ত ব্যক্তিগত সব ডেটা। এই ঝুঁকি এড়াতে স্মার্টফোন সংস্থাগুলি এখন নিয়ে এসেছে বিশেষ ‘রিপেয়ার মোড’ বা ‘মেইনটেন্যান্স মোড’।
কেন এই সুরক্ষা জরুরি?
সার্ভিস সেন্টারে ফোন জমা দিলে টেকনিশিয়ানরা অনেক সময় হার্ডওয়্যার পরীক্ষার জন্য ফোনের লক খুলে দিতে বলেন। এখানেই লুকিয়ে বিপদ। ফোনের পাসওয়ার্ড অন্যের হাতে যাওয়া মানেই আপনার প্রাইভেসি নষ্ট হওয়ার ঝুঁকি। রিপেয়ার মোড অন করা থাকলে টেকনিশিয়ানরা ফোনের ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লে পরীক্ষা করতে পারবেন ঠিকই। কিন্তু আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা ইমেইল অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ, আপনার তথ্য থাকবে সুরক্ষিত, আবার ফোনের কাজও হবে মসৃণভাবে।
আরও পড়ুন:
বিভিন্ন ফোনে কীভাবে অন করবেন এই ‘সুরক্ষা কবচ’?
আপনার ফোনের ব্র্যান্ড অনুযায়ী পদ্ধতিগুলি দেখে নিন:
১) আইফোন: প্রথমে সেটিংসে ‘জেনারেল’(‘Common’) অপশন বাছুন। এরপর ‘ট্রান্সফার অ্যান্ড রিসেট ফোন’ (Switch and Reset Cellphone’) অপশনে ক্লিক করুন। এখানেই পাবেন ‘প্রিপেয়ার ফর রিপেয়ার’ (‘Put together for Restore’) অপশন। ক্লিক করলেই কেল্লাফতে।
২) ওয়ান প্লাস: প্রথমে সেটিংসে (‘Settings’) যান। সেখান থেকে বেছে নিন ‘প্রাইভেসি’ (‘Privateness’) অপশন। সেখানে গিয়ে নির্বাচন করুন ‘রিপেয়ার মুড’। তাহলেই আপনি সুরক্ষিত।
৩) স্যামসাং: ফোনের ‘Settings’-এ যান। সেখান থেকে ‘System Care’ অপশনটি খুঁজে বের করুন। ভেতরে ‘Upkeep Mode’ পাবেন, সেটি চালু করে দিন।
৪) গুগল পিক্সেল: ফোনের মূল ‘Settings’-এ প্রবেশ করুন। সরাসরি ‘Restore Mode’ লিখে সার্চ করতে পারেন অথবা অপশনটি খুঁজে নিয়ে চালু করুন।
৫) ভিভো: ফোনের ‘Settings’-এ যান। এরপর ‘Privateness’ সেকশনে ক্লিক করুন। এখানেই ‘Restore Mode’ এনাবল বা চালু করার অপশনটি পেয়ে যাবেন।
৬) রেডমি: প্রথমে ‘Settings’-এ প্রবেশ করুন। সেখান থেকে ‘Privateness Safety’ অপশনে যান। ভেতরে গেলেই ‘Restore Mode’ অপশনটি দেখতে পাবেন, সেটি অন করে দিন।
রিপেয়ার মোড চালু করার আগে অবশ্যই আপনার ফোনের ডেটা ব্যাকআপ নিয়ে রাখুন। অনেক সময় মাদারবোর্ড বা হার্ডওয়্যার সমস্যার কারণে টেকনিশিয়ানকে ফোনটি ‘ফ্যাক্টরি রিসেট’ করতে হতে পারে। সেক্ষেত্রে ব্যাকআপ না থাকলে সব তথ্য চিরতরে মুছে যেতে পারে। ফোনটি ফেরত পাওয়ার পর নিজের পাসওয়ার্ড দিয়ে এই মোডটি অফ করলেই ফোন আবার আগের অবস্থায় ফিরে আসবে। আপনার ডিজিটাল নিরাপত্তা এখন আপনারই হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
