স্বামী-স্ত্রীর লড়াইয়ে ‘দগ্ধ’ সন্তান! পিতা-কন্যা সাক্ষাৎ মামলায় ক্ষুব্ধ হাই কোর্ট, বধূকে ভর্ৎসনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বাবা-মায়ের ইগোর লড়াইয়ে দগ্ধ হতে হয় সন্তানদের। কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। এতে সন্তানেরই ক্ষতি বাবা মা তা বোঝেন না! এক নাবালিকা শিশু কন্যাকে পেতে বাবার করা মামলায় ভরা এজলাসে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। সংশ্লিষ্ট মামলায় বাবার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ, আগামী সোমবার সকাল ৯টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নাবালিকা কন্যা বাবার সঙ্গেই থাকবে।

জানা গিয়েছে, বেলেঘাটার বাসিন্দা চিকিৎসক মা ও পূর্ব বর্ধমানের বাসিন্দা চিকিৎসক বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। আইন অনুযায়ী নাবালিকা কন্যা মায়ের হেফাজতেই থাকে। সে বিধাননগরের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। দীপাবলির ছুটিতে বাবা কয়েকদিন মেয়ের সঙ্গে কাটাতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন। তা খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অসহায় বাবা। সেই মামলাতেই দীপাবলির ছুটিতে শিশু কন্যাকে বাবার সঙ্গে সময় কাটাতে অনুমতি দিয়েছে আদালত। শুনানিতে মায়ের পক্ষের আইনজীবী বলেন, তাঁদের বাড়িতে কালীপুজো হয়, তাই ওই দিন মেয়েকে বাবার হেফাজতে দেওয়া সম্ভব নয়। শীতের ছুটিতে তিনদিন দেওয়া যেতে পারে। এর তীব্র বিরোধিতা করেন বাবার আইনজীবী। তিনিও মেয়েকে চান।

আরও পড়ুন:

দুই পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি মুখোপাধ্যায় বলেন, “দু’জনেই চিকিৎসক হয়েও বুঝতে পারছেন না, আপনাদের ইগোর লড়াইয়ে সন্তানের মানসিক ক্ষতি হচ্ছে!” বিচারপতির মতে, “সন্তান নাবালিকা বলে বাবা তার সঙ্গে সময় কাটানোর অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না।” মায়ের আইনজীবী বলেন, ১৩ নভেম্বর স্কুল খুলছে, হোমটাস্ক আছে, তিনজন গৃহশিক্ষক পড়াতে আসবেন, তাই ১২ তারিখ দুপুর ১২টার মধ্যে মেয়েকে ফিরিয়ে দিতে হবে — তাতেই আরও ক্ষুব্ধ হন বিচারপতি। বলেন, “আপনি যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন, আপনার কি গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষকের অজুহাত দেবেন না। প্রয়োজনে আজ-কালের মধ্যে মা হোমটাস্ক করিয়ে রাখবেন। বেশি বিরোধিতা করলে আজ থেকেই মেয়েকে বাবার হেফাজতে পাঠাব।” বিচারপতির কথায়, মায়ের আচরণ ‘ভাঙবো তবু মচকাবো না’-র মতো।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *