সেনাকর্তার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ! গ্রেপ্তার সেনাকর্মী, পকসো ধারায় রুজু মামলা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এক সেনাকর্তার নাবালিকা কন‌্যাকে যৌন নিগ্রহ। নির্যাতিতা আবাসন চত্বরে খেলার সময়ই এই ঘটনাটি ঘটে। অভিযোগের তির এক সেনাকর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় রুজু হয়েছে মামলাও।

পুলিশ সূত্র খবর, কিছুদিন আগে বিকেলে সেনাদের আবাসন চত্বরেই ভাইয়ের সঙ্গে খেলছিল ওই সেনাকর্তার মেয়ে। ওই সেনাকর্তার বিভাগে কর্মরত নয়, এমন এক সেনাকর্মী সেখানে আসেন। অভিযোগ, তিনি নাবালিকার ভাইয়ের সামনেই তাকে যৌন নিগ্রহ করে। এরপর কোনওমতে নির্যাতিতা সেখান থেকে তার ভাইকে নিয়ে পালিয়ে যায়। সে আবাসনে নিজের ফ্ল‌্যাটে আসে। তখনও ওই নাবালিকা আতঙ্কে ভুগছিল। মেয়ের অস্বাভাবিকতা দেখে প্রশ্ন করে তার মা। প্রথমে আতঙ্কে সে কিছু বলতে পারছিল না। তার বাবা বাড়িতে ফেরার পর নাবালিকাকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সে ভেঙে পড়ে। গোটা ঘটনাটি নির্যাতিতা জানায়।

আরও পড়ুন:

এরপর ওই সেনাকর্তা সহকর্মীদের সাহায‌্য নিয়ে গোটা আবাসনের সিসিটিভির খতিয়ে দেখেন। তাতেই অভিযুক্ত শনাক্ত করা হয়। রবিবার রাতে নাবালিকার বাবা তথা সেনাকর্তা হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। নির্যাতিতার মেডিক‌্যাল পরীক্ষা করানো হয়েছে। তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সেনাকর্মীকে। সোমবার তাঁকে ব‌্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে পুলিশ হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। ১৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *