ভিতরে ট্রাম্প, হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা পোস্টে ধাক্কা গাড়ির, জারি লকডাউন, হুলস্থুল কাণ্ড

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


হোয়াইট হাউসে ফের নিরাপত্তা লঙ্ঘন। স্থানীয় সময় সোমবার সকালে আচমকাই নিরাপত্তা পোস্টে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন সকাল ১০টা নাগাদ একটি রুপালি চারচাকা গাড়ি হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ারের উত্তর প্রান্তে একটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারে। ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গাড়িটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারার পরই চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপরই তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। জানা গিয়েছে, চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে তাঁর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তা পোস্টে ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়। এটি নিছকই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কোনো উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

হোয়াইট হাউসের ঠিক বিপরীতে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের অপর পাশে অবস্থিত লাফায়েট স্কোয়ার। এটি প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। গাড়ি দুর্ঘটনার পরই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েত করা হয়েছে বহু নিরাপত্তাকর্মী। রয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকরাও।হোয়াইট হাউস এবং সংলগ্ন অঞ্চে জারি করা হয়েছে সাময়িক লকডাউন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *