সুযোগ পেলেই নাবালক-নাবালিকাদের যৌন হেনস্তা তরুণীর! কুকর্মের বিরুদ্ধে দায়ের মামলা

সুযোগ পেলেই নাবালক-নাবালিকাদের যৌন হেনস্তা তরুণীর! কুকর্মের বিরুদ্ধে দায়ের মামলা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বারবার একই কুকর্ম! নাবালক ছেলে-মেয়েদের যৌন হেনস্তায় অভিযুক্ত কেরলের কুন্নুর জেলার বাসিন্দা ২৫ বছরের এক তরুণী। সম্প্রতি নতুন করে অভিযোগ পেয়ে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে কুন্নুর পুলিশ। তরুণী মানসিকভাবে অসুস্থ?

মাস খানেক আগে কাসারাগড়ে এক কিশোরীকে তার বাড়িতেই তরুণী যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। অভিযুক্ত তরুণী নির্যাতিতা কিশোরীর মায়ের বন্ধু স্থানীয় হওয়ায়, লজ্জায় ও ভয়ে প্রাথমিকভাবে সে কাউকে কিছুই জানাতে পারেনি। মাঝে কাউন্সিলিং হয় নাবালিকার। তখনই সে মুখ খোলে। এর পর মেয়েটির মা-বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে আলাপের সূত্রে কিশোরীর বাড়িতে মাঝামাঝেই যেতেন অভিযুক্ত তরুণী। তেমনই একদিন ফাঁকা ঘরে কুকর্ম করেন তিনি। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও তিনবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। ২০২৫ সালের মার্চ মাসে এক নাবালিকা এবং দুই নাবালককে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। তালিপারাম্বা থানায় পকসো আইনে মামলাও রয়েছে তরুণীর বিরুদ্ধে। নতুন করে অভিযোগ ওঠায় সবক’টি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অভিযুক্তের কোনও মানসিক সমস্যা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *