সুদীপের বাড়িতে চা চক্রে কুণাল, বুধবার থেকেই বেলেঘাটায় ওয়ার্ডভিত্তিক কর্মিসভা

সুদীপের বাড়িতে চা চক্রে কুণাল, বুধবার থেকেই বেলেঘাটায় ওয়ার্ডভিত্তিক কর্মিসভা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা চক্রে যোগ দিলেন তিনি। উপস্থিত ছিলেন এলাকার দলীয় নেতৃত্ব। আগামী কাল, বুধবার থেকে ওয়ার্ডভিত্তিক কর্মিসভা শুরু হবে বলেও খবর।

এই বিষয়ে আরও খবর

রাজ্যজুড়েই তৃণমূল প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। বেলেঘাটায় প্রার্থী ঘোষণার পরদিনই কুণাল ঘোষ প্রচারে নেমে পড়েন। জনসংযোগের পাশাপাশি দেওয়ালও লেখেন কুণাল। সঙ্গে উপস্থিত ছিলেন ওই এলাকার কাউন্সিলর-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রতিদিনই প্রচার-জনসংযোগে বেরচ্ছেন তৃণমূল নেতৃত্ব। আজ, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচারের প্রস্তুতি বৈঠক হল। সাংসদের বাড়িতে চা চক্র হয়। সেখানে কুণাল ঘোষ-সহ উপস্থিত ছিলেন জীবন সাহা, স্বপন সমাদ্দার, পবিত্র বিশ্বাস, অলোক দাস, আশুতোষ দাস, ইকবাল আমেদ, অলোকানন্দা দাস, পাপিয়া ঘোষ, শচীন সিং, অয়ন চক্রবর্তী।

আগামী কাল, বুধবার থেকেই শুরু হবে ওয়ার্ডভিত্তিক কর্মিসভা। এছাড়াও কালই পুজো করে উদ্বোধন হবে বেলেঘাটা কেন্দ্রের কেন্দ্রীয় নির্বাচনী পার্টি অফিসেরও। তার আগেই প্রচার ও জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে এদিন চর্চা হল। এমন মত ওয়াকিবহাল মহলের। আগেই বিরোধীদের মন্তব্য সম্পর্কে কুণাল বলেছেন, “অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যক্তি আক্রমণ করেন, দম থাকলে তাঁরা এই বেলেঘাটায় এসে লড়ে দেখান।”

বেলেঘাটা কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন পরেশ পাল। এবার দল কুণাল ঘোষকে প্রার্থী করেছে। প্রার্থী হওয়ার পর কুণাল পরেশ পালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পরেশ। আগামী দিনে পরেশ পালও প্রচারে থাকবেন। সেই কথাও জানা গিয়েছে।

 

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *