সাফ খেলবে ভারতের জুনিয়াররা, নৌশাদ মুসাকে কোচ ঘোষণা ফেডারেশনের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বাংলাদেশে অনুষ্ঠিত আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। ৩ নভেম্বর বাংলাদেশে পৌঁছবে ভারত। ব্লু টাইগার্সের প্রথম ম্যাচ ৫ নভেম্বর। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। মোট ছ’টি দেশ অংশ নেবে প্রতিযোগিতায়। তিনটি করে দল দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আয়োজক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞা না ওঠায় আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না নেপাল।

আরও পড়ুন:

প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ন’বারের চ্যাম্পিয়ন ভারতের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। ফিফা উইন্ডোর মধ্যে না থাকা এই প্রতিযোগিতায় মোহনবাগান-সহ ভারতের অন্যান্য ক্লাবগুলি ফুটবলার ছাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই সমস্যা মিটেছে। তাছাড়াও নিউজিল্যান্ড সফরের জন্য ভারত সাফে অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত সংশয় কাটিয়ে অনূর্ধ্ব-২৩ দলকে পাঠাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ভারতের সিনিয়র ফুটবল দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টো প্রীতি ম্যাচ খেলবে ১২ ও ১৫ নভেম্বর। দু’টি ম্যাচ হবে অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে। প্রায় ওই সময়ের মধ্যেই ‘ব্লু টাইগার্স’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে। ৫ নভেম্বর পাকিস্তান ও ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। উল্লেখ্য, ভারত এর আগেও সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে। ২০০৯ সালে। সেই সময় কোচ ছিলেন সুখবিন্দর সিং। সেবছরও বাংলাদেশে হয়েছিল এই টুর্নামেন্ট। মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারও শিরোপা রক্ষার অভিযানে নামবে ভারত।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *