‘সলমনের খামারবাড়িতে যেতে পারেন, তবে বেরনো মুশকিল’! বিস্ফোরক খানেদের জামাই আয়ুষ শর্মা

‘সলমনের খামারবাড়িতে যেতে পারেন, তবে বেরনো মুশকিল’! বিস্ফোরক খানেদের জামাই আয়ুষ শর্মা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সলমন খানের পানভেলের খামারবাড়ি যেন এক বিস্ময়জগত! পাহাড়ে ঘেরা সুদৃশ্যপট লোকেশনে দিগন্ত জোড়া চাষবাসের খেত, পেল্লাই আকৃতির সুইমিং পুল, বিবিধ ফুল-ফলের গাছগাছালিতে ঘেরা এই বাগান বাড়িতে প্রায়শই বলিউড তারকাদের আসর জমে। ভাইজানের জন্মদিন হোক বা পরিবারের কোনও বিশেষ অনুষ্ঠান, এই ফার্মহাউসেই সপরিবারে উদযাপন করেন সলমন। এমনকী ভাইজানের বন্ধু হিসেবে এখানে জ্যাকলিন ফার্নান্ডেজ, লুলিয়া ভান্তুর, চিত্রাঙ্গদা সিং-সহ আরও অনেকেরই অবাধ বিচরণ। সলমন খানের এই খামারবাড়ির বিরুদ্ধেই কবর দেওয়া, এমনকী শিশুপাচার চক্রের মারাত্মক অভিযোগ এনেছিলেন প্রতিবেশী কেতন কক্কড়। এবার পানভেলের ফার্মহাউস নিয়ে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা যা বললেন, তা চর্চায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “ও বাড়িতে কেউ নিজের ইচ্ছেয় ঢুকতে পারলেও, বেরতে পারেন না…!” 

আরও পড়ুন:

সলমন খানের পানভেলের খামারবাড়ি যেন এক বিস্ময়জগত!

বিষ্ণোই গ্যাংয়ের তরফে চব্বিশ সালের এপ্রিল মাস থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভাইজান। সেকারণেই সলমনের গতিবিধি এখন মাপা। কাজ ব্যতীত অন্যত্র বিচরণ খুব একটা করেন না। সেই প্রেক্ষিতেই বর্তমানে শুটিং, ব্যস্ত শিডিউলের অবসরে বেশিরভাগ সময়টা সঙ্গীসাথীদের নিয়ে পানভেলের ফার্মহাউসে কাটান বলিউড সুপারস্টার। এবার সেই খামারবাড়ি সম্পর্কে ভাইজানের বোন অর্পিতা খান শর্মার স্বামী এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। আয়ুষ বরাবরই সলমনের কাছের মানুষ। বিষ্ণোই গ্যাংয়ের তরফে তিনিও খুনের হুমকি পেয়েছিলেন। তাছাড়া বোন অর্পিতা যে ভাইজানের নয়নমণি, সেকথা কারও অজানা নয়। অতঃপর পরিবারের জামাই হিসেবে আয়ুষও তাঁর প্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “ও বাড়িতে কেউ নিজের ইচ্ছেয় ঢুকতে পারলেও, বেরতে পারেন না…!” আয়ুষের এহেন মন্তব্যই এখন চর্চার শিরোনামে।

ঠিক কী বলেন অভিনেতা? আয়ুষের মন্তব্য, সলমনের খামারবাড়িতে যে কেউ যেতে পারবেন না, ওখান থেকে আগে ডাক আসে। ভাই আজকাল বেশিরভাগ সময় পানভেলের খামারবাড়িতেই থাকে। আমরা তো ব্যাগপত্তর গুছিয়ে সবসময়ে তৈরিই থাকি, এই বুঝি ডাক এল! আসলে সলমনের খামারবাড়িতে যাওয়াটা আপনার ইচ্ছে, তবে সেখান থেকে বেরনোটা ভাইয়ের ইচ্ছা ব্যতীত সম্ভব নয়।” আসলে ভাইজান বরাবরই অতিথি আপ্যায়ণ করতে ভালোবাসেন। পানভেলের খামারবাড়িতে যাঁরাই আসেন, তাঁরাই বলিউড সুপারস্টারের অতিথি বৎসল আচরণে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন। এবার সেকথাই জানালেন তাঁর অভিনেতা ভগ্নিপতী।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *