সরানোর আগে দড়িতে বাঁধা মেসির মূর্তি, দিলীপের তোপ, ‘তৃণমূল বাঙালির নাক কেটে দিয়েছে’

সরানোর আগে দড়িতে বাঁধা মেসির মূর্তি, দিলীপের তোপ, ‘তৃণমূল বাঙালির নাক কেটে দিয়েছে’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


লিওনেল মেসির মূর্তির চারদিকে দড়ি বাঁধা। গায়ে মই ঠেকিয়ে কাঁধে চড়ে কাজ করছেন মিস্ত্রিরা। দেখতে অদ্ভুত লাগলেও এই সিদ্ধান্ত বাধ্য হয়েছে পূর্ত দপ্তর। নাহলে যখন-তখন মূর্তিটি ভেঙে পড়তে পারে। হাওয়ায় প্রবলভাবে দুলছে লেকটাউনের মেসির মূর্তিটি। দ্রুত তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে বসানো মূর্তিটি নিয়ে দিলীপ ঘোষ তোপ দেগেছেন, ‘তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে।’

গত বছর ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তিটির উদ্বোধন করেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত, তাঁর তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থা সঙ্গিন। হাওয়ায় দুলছে ৪৪ মিটারের বিশাল স্থাপত্যটি।

আরও পড়ুন:

যাতে বড়সড় কোনও বিপদ না হয়, তাই অতি তৎপর পূর্ত দপ্তর। মঙ্গলবার রাতেই মূর্তিটির চারদিকে দড়ি বেঁধে রাখা হয়েছে। শিল্পী মন্টি পালকে ডেকে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরের মূর্তিটিকে অক্ষত রেখে সরানো হবে। নিচের বেসমেন্টটি আর সরানো হবে না। তবে কোথায় সরানো হবে, তা জানা যায়নি। অনুমান বুধবারই মূর্তিটিকে সরিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটির ভিত ততটা শক্ত নয়। শিল্পী মন্টি পাল জানিয়েছেন, ওই মূর্তিটি একসঙ্গে তৈরি হয়নি। আলাদা আলাদা অংশ জুড়ে তৈরি করা হয়েছে। ফলে একসঙ্গে ভাঙা কঠিন। 

মেসির মতো একজন কিংবদন্তি তারকার মূর্তি মাস ছয়েকের মধ্যে সরিয়ে দিতে হচ্ছে। যা নিয়ে আগের তৃণমূল সরকারকে তোপ দাগতে ছাড়লেন না বিজেপি সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “ভাবুন মেসিকে নিয়ে এসে অপমান করা হল। একটা মূর্তি বানানো হল, সেটা এক বছরও টিকল না। এটা কী ধরনের অসম্মান! আগের তৃণমূল সরকার কাটমানি খেয়েছে। বিশ্ববিখ্যাত একজন ব্যক্তির মূর্তি বসানো হল। সেটা ভেঙে পড়ছে। সেটা খবর হচ্ছে। এটাই তো সবচেয়ে বড় লজ্জার। তৃণমূল বাঙালির নাক-কান কেটে দিয়েছে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *