সত্যিই কি মুম্বই ছাড়ছেন হার্দিক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফ্র্যাঞ্চাইজি কর্তার

সত্যিই কি মুম্বই ছাড়ছেন হার্দিক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফ্র্যাঞ্চাইজি কর্তার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী? তিনি কি সত্যিই দল ছাড়ছেন? গত আইপিএলের পর এই দুই প্রশ্ন নিয়ে হাজারো জল্পনা। এই আবহে নতুন সংযোজন মুম্বইয়ের এক কর্তার মন্তব্য। তিনি মুখ খুলেছেন মুম্বইয়ে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে। কী বলেছেন তিনি?

গত দুই মরশুমে হার্দিকের নেতৃত্বে প্রত্যাশিত ফল করতে পারেনি মুম্বই। আইপিএল শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস-সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি অলরাউন্ডারকে দলে টানতে আগ্রহী। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও, অবশেষে মুখ খুলেছেন মুম্বইয়ের এক শীর্ষকর্তা। আপাতত তাঁকে ছাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেও, ভবিষ্যতে হার্দিক যে অন্য দলে যেতে পারেন, সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি পাঁচ বারের আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাইজির ওই কর্তা।

আরও পড়ুন:

তিনি বলেন, “গত মরশুমের ফলাফল নিয়ে এখনও আলোচনা চলছে। দলের সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি। বিভিন্ন সংবাদমাধ্যমে হার্দিকের দল ছাড়ার খবর প্রকাশিত হচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, এই মুহূর্তে কোনও ক্রিকেটারকে বিক্রি করার জন্য অন্য কোনও দলের সঙ্গে আলোচনা করছি না। মরশুম-পরবর্তী মূল্যায়ন শেষ হওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে একাধিক বিকল্প রয়েছে। সব দিক বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই নেই।” এই মন্তব্যে একদিকে স্পষ্ট এখনও কোনও আলোচনায় বসেনি মুম্বই। তেমনই হার্দিককে ভবিষ্যতে ছেড়ে দেওয়ার দরজাও পুরোপুরি বন্ধ রাখেনি তারা। ফলে আইপিএলের মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোতে হার্দিককে নিয়ে জল্পনা যে আরও বাড়বে, তা সহজেই অনুমেয়।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিনি নিলামের সম্ভাবনা রয়েছে। তার আগে ক্রিকেটার কেনাবেচার পর্বেই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত সামনে আসতে পারে। আসলে তারকা অলরাউন্ডারের নেতৃত্ব ও পারফরম্যান্সে মুম্বই শিবির সন্তুষ্ট নয়। গত আইপিএলে নবম স্থানে শেষ করেছিল তারা। এমন হতশ্রী ফলাফলের পর মুম্বইয়ে হার্দিকের ভবিষ্যৎ অনুবীক্ষণ যন্ত্রের তলায়। এখন দেখার, পরিস্থিতি কোন দিকে যায়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *