সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি। কলকাতায় তিনদিনের সফরে এসে আগেভাগেই এমন আত্মবিশ্বাসী মন্তব্য শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। তাঁর দাবি, দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। আগের নির্বাচনগুলির ফলাফল থেকে ভোট শতাংশ – তথ্য ও পরিসংখ্যান রীতিমতো বিশ্লেষণ করে এই ভবিষ্যদ্বাণী শাহর। আর এ থেকেই প্রশ্ন উঠল, সত্যিই কি বাংলা জয় করতে চায় বিজেপি? নাকি তৃণমূলের সঙ্গে বিশেষ কোনও সমঝোতার কারণে এ বিষয়ে উদাসীনতা গেরুয়া শিবিরের? বাংলার শাসকশিবিরের সঙ্গে কেন্দ্রের শাসকদলের ‘সেটিং’ তত্বের কথা উঠতেই তার জবাব দিলেন অমিত শাহ। বললেন, ”আজ আমরা যখন বলছি, ২০২৬ বিধানসভা নির্বাচনে আমাদের সরকার তৈরি হবে তার জন্য যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
