শেষ পর্যায়ের সফরসূচিতে রদবদল! আজ বুধবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভা শেষ করার পরেই দিল্লি যাওয়ার কথা ছিল প্রশাসনিক প্রধানের। কিন্তু যা খবর, আজ নয়, আগামীকাল বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। বাংলায় চলা এসআইআর আবহে তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে একাধিক জল্পনা। মুখ্যমন্ত্রী অবশ্য যদিও আগেই ঘোষণা করেছিলেন, যা চলছে তার প্রতিবাদ জানাতে তিনি দিল্লি যাবেন। ফলে বৃহস্পতিবার দিল্লি পৌঁছলেও তাঁর কী কর্মসূচি, তা নিয়ে কিছু জানা যায়নি। শনিবার প্রতিবাদ কর্মসূচি থাকবে বলে। তবে সেটা কী ফর্মে হবে, তা এখনও জানানো হয়নি। এই সফরে তিনি কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবেন, না কি প্রতিবাদে ধরনায় বসবেন, তাও স্পষ্ট নয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
