শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, লিগামেন্ট ছিঁড়ে ঘরবন্দি ‘শুধু তোমারই জন্য’ খ্যাত শুভ্রজিৎ

শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, লিগামেন্ট ছিঁড়ে ঘরবন্দি ‘শুধু তোমারই জন্য’ খ্যাত শুভ্রজিৎ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সিনেপাড়ায় বিপদের মেঘ যেন কিছুতেই সরছে না। লগাতার দুর্ঘটনার খবর। কম্পাস খ্যাত অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় থেকে একই ধারাবাহিকের অভিনেতা অর্কপ্রভ রায়, এবার সেই তালিকার নয়া সংযোজন টেলি তারকা শুভ্রজিৎ রায়। আরও একধাপ এগিয়ে শুভ্রজিৎ-এর ক্ষেত্রে তো কাকতালীয়ভাবে রিল-রিয়েল মিলমিশে একাকার। ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে রাহুলের চরিত্রে অভিনয় করছেন শুভ্রজিৎ। চিত্রনাট্য অনুযায়ী রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।

সিরিয়ালের ছায়া বাস্তব জীবনেও। সেটে পড়ে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে হাসপাতালে অভিনেতা। বিছানাবন্দি নায়কের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ। তোমাকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়, এই দৃশ্য সব যন্ত্রণার ঊর্ধ্বে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আবার সেই হাসি মুখটা ফিরে পেতে চাই।’

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrojit Saha (@subhrojit._.saha._.official)

শুটিংয়ের সময়ই আচমকা পড়ে যান শুভ্রজিৎ। পুরো শরীরের ভর ডান পায়ের ওপর পড়ার জন্যই লিগামেন্ট ছিঁড়ে যায়। একজন পেশাদার অভিনেতা হিসেবে দাঁতে দাঁত চেপেই শুটিং চালিয়ে গিয়েছেন। কিন্তু, যন্ত্রণা অসহনীয় হয়ে উঠতেই প্রিয়াঙ্কাকে ফোন করে সেটে ডাকেন শুভ্রজিৎ। ততক্ষণে পা বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এক্সরের পর জানান যায় ডান পায়ের বেশ অনেকটা অংশের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আপাতত মাস খানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, লিগামেন্ট ছিঁড়ে ঘরবন্দি ‘শুধু তোমারই জন্য’ খ্যাত শুভ্রজিৎ
‘শুধু তোমারহই জন্য’ সিরিয়াল
লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে শুভ্রজিৎ-এর

কিন্তু, নায়ককে ছাড়া তো সিরিয়ালের গল্প থমকে যাবে। তাই একদিন অন্তর সেটে যাবে যাবেন রাহুল ওরফে শুভ্রজিৎ সাহা। আপাতত লাঠিই তাঁর ভরসা, সেই সঙ্গে প্রচুর ওষুধ। এরকম পরিস্থিতিতে স্ত্রী প্রিয়াঙ্কাই এখন স্বামীর ছায়াসঙ্গী। পরম যত্নে আগলে ধারাবাহিকের সেটে নিয়ে যাচ্ছেন আবার সঙ্গে নিয়েই বাড়ি ফিরছেন। বাংলা মেগার দর্শকের অত্যন্ত প্রিয় পাত্র পর্দার রাহুল। তাই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। 

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrojit Saha (@subhrojit._.saha._.official)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *