শাহের উত্তরবঙ্গ সফর, অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে এনজেপি স্টেশনে পাকড়াও ৪ রোহিঙ্গা!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


উত্তরবঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কড়া নিরাপত্তায় মুড়ে রয়েছে শিলিগুড়ি। সেই আবহে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে পাকড়াও হলেন রোহিঙ্গা সন্দেহে চারজন। তাঁদের মধ্যে মহিলাও রয়েছে। কী কারণে তাঁরা এনজেপি স্টেশন ঘুরছিলেন? কোনও বড় উদ্দেশ্য ছিল কি তাঁদের? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

গতকাল, বৃহস্পতিবার শিলিগুড়ি আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, শুক্রবার এসএসবি-র বিশেষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ জুড়েই নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। সেই আবহে গতকাল রাতেই এনজেপি স্টেশনে চারজনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। প্ল্যাটফর্ম থেকে ওই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, ওই চারজন অন্ধ্রপ্রদেশ যাওয়ার জন্য ট্রেন ধরতে প্ল্যাটফর্মে ঘুরছিলেন।

আরও পড়ুন:

ওই চারজনকে আটক করে প্রাথমিক জেরা চলে। তাঁদের থেকে এদেশের বৈধ পরিচয়পত্র মেলেনি। কী কারণে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন তারা? সেই বিষয়ে পরিষ্কার তথ্য পাননি পুলিশ। ওই চারজন প্রত্যেকেই রোহিঙ্গা বলে মনে করছেন তদন্তকারীরা। অনুপ্রবেশ রোখার বড় বার্তা দিয়েছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। রাজ্যে পালাবদলের পরই শয়ে শয়ে অনুপ্রবেশকারী সীমান্ত এলাকায় পাকড়াও হয়েছেন। তাঁদের বাংলাদেশ পাঠিয়েও দেওয়া হয়েছে। বাংলায় কোনও অনুপ্রবেশকারী থাকতে পারবে না, সেই বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। রাজ্যের একাধিক জায়গা থেকে রোহিঙ্গা ধরা পড়েছে এর আগে। এনজেপি রেল স্টেশনেও পাকড়াও হওয়া চারজন রোহিঙ্গা, এমনই মনে করছে রেল পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *