লোকাল ট্রেনে যৌন হেনস্থার প্রতিবাদ, ধাক্কা মেরে ফেলে দেওয়ায় হাত খোয়ালেন তরুণী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মুম্বইয়ের লোকাল ট্রেনে (Mumbai native prepare) এক সহযাত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় চলন্ত ট্রেনের চাকার তলায় পড়ে নিজের বাঁ হাত হারিয়েছেন ওই যাত্রী। এ ছাড়া তাঁর মাথায় ১৬টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, তরুণীটি বোরিভালি (Borivali) থেকে বিরারগামী (Virar) লোকাল ট্রেনে উঠে নাইগাঁও (Naigaon) যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে অভিযুক্ত ব্যক্তি তাঁকে অনবরত অসদুপায়ে স্পর্শ করতে থাকে। তীব্র প্রতিবাদ জানিয়ে তরুণীটি চটি ছুড়ে মারলে বচসা চরম রূপ নেয়। উপস্থিত অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত কটূক্তি ও পাল্টা আক্রমণ চালায়। নাইগাঁও স্টেশনে পৌঁছনোর পর বিবাদ অব্যাহত থাকে এবং অভিযুক্ত তরুণীকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান। ট্রেন ছেড়ে দিলে চাকার নিচে তাঁর বাঁ হাতটি কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক পুলিশকর্মী ও যাত্রীরা তাঁকে উদ্ধার করেন। এই বিশৃঙ্খলার মধ্যে অভিযুক্ত পালিয়ে গেলেও পরে ধরা পড়ে।

হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদমাধ্যম এনডিটিভি-কে (NDTV) তরুণী জানান, প্রবল আপত্তির পরেও অভিযুক্ত ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত করছিল। তিনি বিচার এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হিসেবে হাত হারিয়ে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এদিকে, সরকারি রেল পুলিশ (GRP) প্রাথমিক তদন্তে খুনের চেষ্টার অভিযোগ (Part 109) যুক্ত না করায় পরিবার ক্ষোভ জানায়। পরবর্তীকালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) নেতাদের হস্তক্ষেপে উপযুক্ত আইনি ধারা যুক্ত করার আশ্বাস দিয়েছে রেল পুলিশ।

 

The publish লোকাল ট্রেনে যৌন হেনস্থার প্রতিবাদ, ধাক্কা মেরে ফেলে দেওয়ায় হাত খোয়ালেন তরুণী appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *