লুকোচুরিও লাভ হল না। নিউ মার্কেট অগ্নিকাণ্ডের ৩ দিন পর গ্রেপ্তার ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র। শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠেছিল নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেল। মৃত্যু হয়েছিল ৯ আবাসিকের। তাঁদের মধ্যে ৮ জনই বাংলাদেশি। কেউ চিকিৎসার জন্য, কেউ আবার অন্য কোনও কাজে এসেছিলেন তিলোত্তমায়। কিন্তু আর ঘরে ফেরা হল না। অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে মোট দুটি হোটেল ছিল বেহালার বীরেশ্বর মিত্রের। একটি ‘শিখা ইন’, অন্যটি ‘জাপন’। দুটোই একেবারে ছোট্ট জায়গায়। ‘শিখা ইনে’র একেবারে উলটোদিকেই রয়েছে ‘জাপন’। মঙ্গলবার রাত তিনটে নাগাদ তিনতলা ‘জাপন’-এর কর্মীরাই দেখেন উলটো দিকের হোটেলে দাউদাউ করে জ্বলছে আগুন। হোটেল কর্মী ইন্দ্রদেব পাসওয়ান জানান, সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন মালিক বীরেশ্বরকে। কিন্তু তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর আবারও ফোন করা হলেও লাভ হয়নি। একটা সময়ের পর ফোন সুইচড অফ করে দেন তিনি।
আরও পড়ুন:
সেই থেকেই বেপাত্তা বীরেশ্বর। তবে অবশেষে শেষ হল লুকোচুরি খেলা। শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান, বালিতে সুইস পর্যটকের এক বছরের কারাদণ্ড
-
‘আজ থেকে আমি জেন আলফা’, জেন জি বিতর্কের মাঝে কেন প্রজন্ম বদল কঙ্গনার?
-
মাথা ঘোরা, কানে তালা, বদ্ধভাব এড়িয়ে যাবেন না, সাধারণ দুর্বলতা নাকি ভার্টিগোর পূর্বলক্ষণ?
-
‘রিল বানিয়ে লাভ নেই, প্রকৃত প্রাপকরা কেউ বাদ যাবেন না’, ‘অন্নপূর্ণা’দের ভরসা ‘ভাই’ শুভেন্দুর
-
‘অনন্ত সিং’ জিৎকে লাগাতার কটাক্ষ, ‘বন্ধ করো, ও বড় দাদার মতো’, ভক্তদের পাঠ দেবের!
