মঙ্গল রাতে মধ্যেপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শেষ মুহূর্তে সেই হামলা প্রতিহত করেছে মার্কিন সেনা। এই ঘটনায় রেগে আগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাপার অযোগ্য ভাষায় পালটা ভয়ংকর হামলার হুঁশিয়ারি দিলেন তিনি।
ট্রাম্পের একটি সাক্ষাৎকারের খণ্ডাংশ প্রচার করা হয়েছে একটি সংবাদমাধ্যমে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।” এদিকে মার্কিন সেনা এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর মঙ্গলবার ‘আকস্মিক হামলা’ চালিয়েছে ইরান। গভীর রাতে নিজেদের ভূখণ্ড থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলিকে প্রতিরোধ করা হয়েছে।
আরও পড়ুন:
একটি সূত্রে জানা গিয়েছে, জর্ডনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অন্যদিকে ট্রাম্প জানান, তিনি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফুটেজ দেখেছেন। মার্কিন সেনাকর্মীরা রিয়েল টাইমে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির গতিপথ পর্যবেক্ষণ করেন, সেগুলোর অবস্থান নির্ণয় করে সতর্ক করেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেন।
আরও পড়ুন:
এদিকে ইরানের হাতে বারবার মার খেয়ে এবার পালটা মার দিতে শুরু করল মধ্যপ্রাচ্যের আরও এক দেশ সৌদি আরব। দেশটির তৈল ঘাঁটিতে হামলার পালটা এবার ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এই অভিযানে সৌদি আরবের সঙ্গে ছিল আমেরিকাও। ব্যাপক বিমান হামলা চালানোর পর সৌদি আরবের তরফে জানানো হয়েছে, আত্মরক্ষার্থেই এই হামলা চালিয়েছে তারা। তবে ইরানের বন্ধুর উপর এই হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ভয়ংকর দিকে মোড় নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
