লাভ জেহাদের শিকার যুবতী! নাম ভাঁড়িয়ে সহবাস, নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল! হাওড়ায় গ্রেপ্তার ফারহাদ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


লাভ জেহাদের শিকার বরানগরের যুবতী! ডেটিং অ্যাপে পরিচয়। নাম গোপন করে সহবাসের অভিযোগ হাওড়ার শেখ ফারহাদের বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয় বলেও দাবি। যুবকের বিরুদ্ধে সন্তান নষ্টের অভিযোগও তুলেছেন যুবতী। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতকে হাওড়া আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন করেছেন তদন্তকারীরা।

প্রতারিত মহিলা জানিয়েছেন, ২০২৩ ডোমজুড়ের এন জুয়েলার্স নামে একটি দোকানের ব্যবসায়ী, ফারহাদের সঙ্গে একটি ডেটিং অ্যাপে তাঁর পরিচয় হয়। নিজেকে রাজীব রায় বলে পরিচয় দেন যুবক। তারপর প্রেম। ক্রমে ঘনিষ্ঠতা। মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে বিয়ের প্রতিশ্রুতি। বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে দিনের পর দিন সহবাস। শহরের পাশাপাশি গোয়ায় নিয়ে গিয়েও সহবাস করা হয়েছে বলে অভিযোগ। মহিলা দু’বার গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করানোর অভিযোগ। এমনকী মহিলার সঙ্গে সহবাসের নগ্ন ভিডিও তুলে তা দিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করার অভিযোগও তুলেছেন যুবতী।

আরও পড়ুন:

বুধবার ওই মহিলার আরও দাবি, যুবকের দু’টি বিবাহ। একজনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয় জনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। যুবতী আরও অভিযোগ করেন, বরানগর থানায় একবার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করলে যুবকের পরিবারের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে রীতিমতো হামলা চালায়। অবশেষে ডোমজুড় থানায় অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতারিত মহিলার কথায়, “প্রথমে আমরা কাছে পরিচয় গোপন করে। ঘনিষ্ঠ হওয়ার পর জানায় সে ধর্মে মুসলিম। তারপর বিয়ের কথা বললেই রেজিস্ট্রির কথা বলে ফ্ল্যাট কেনার কথা বলে। কিন্তু কিছুই করে না। একাধিকবার সহবাস করেছে। দু’বার আমার গর্ভপাত করিয়েছে। নার্সিংহোমে গেলেই তার প্রমাণ মিলবে। ওর টার্গেট হিন্দু মহিলা। বেছে বেছে হিন্দু মহিলাদের জীবন নষ্ট করছে। আগের দু’টি বিয়ে রয়েছে। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *