লঞ্চপ্যাড বাংলাদেশ, পূর্ব ভারতে নজর হাফিজের

লঞ্চপ্যাড বাংলাদেশ, পূর্ব ভারতে নজর হাফিজের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: পশ্চিম এবং উত্তর ভারতের সমান্তরালে এবার পূর্ব ভারতে নজর পড়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি নেতাদের। ভারতে নাশকতা চালাতে পাক জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে নতুন বাংলাদেশ! সম্প্রতি লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের ঘনিষ্ঠ সইফুল্লাহ সইফের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সইফকে বাংলাদেশে লস্করের সক্রিয়তার বিবরণ দিতে দেখা গিয়েছে।

গত ৩০ অক্টোবর পাকিস্তানের খইরুপুর তামেওয়ালি এলাকায় ভাষণ দিতে গিয়ে লস্কর নেতা জানিয়েছেন, ভারতের অপারেশন সিঁদুরের বদলা নিতে তৈরি হচ্ছেন হাফিজ সইদ। তিনি বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করে ভারত আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। লস্কর জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি রয়েছে। বাংলাদেশি তরুণদের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ও মগজ ধোলাইয়ের জন্য এক ঘনিষ্ঠ সহযোগীকে সেখানে পাঠিয়েছেন হাফিজ। সইফ বলেন, ‘এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে এবং বাংলাদেশ আবার পাকিস্তানের কাছাকাছি আসছে। হাফিজ সইদও চুপ করে বসে নেই। তিনি বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছেন।’ হাফিজ ঘনিষ্ঠের বয়ান নিয়ে সোমবার পর্যন্ত ভারতের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। চুপ করে রয়েছে ইউনূস সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *