ইউক্রেনের রাজধানী কিয়েভের ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রালে আগুন লেগে গেল রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর। সোমবার রাতভর যে হামলা হয়েছে তাতেই ক্যাথিড্রালটি প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাতাসে শোনা যায় তীক্ষ্ণ সাইরেন ধ্বনি। ওই হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।
এদিন একাদশ শতকের ক্যাথিড্রালে আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। সঙ্গে তাতে আগুন লেগে যায়। আগুনে ক্যাথিড্রালের ছাদটি মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে মূল দেওয়াল এবং ভিতরের প্রধান অংশ বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। মূল্যবান ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলো অবশ্য আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর

