রিলের নেশায় চোখ বেঁধে গায়ে আগুন, যন্ত্রণায় খাস কলকাতার রাস্তায় দৌড় কিশোরের!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রিলের নেশায় নাবালককে নৃশংস অত্যাচারের অভিযোগ। খাস কলকাতায় হাড়হিম করা ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে বলেই খবর।

এই ঘটনাটি গড়ফার নেলিনগরের। নির্যাতিত কিশোর ওই এলাকার বাসিন্দা। অভিযুক্তরাও সেখানেই থাকে। জানা গিয়েছে, ওই কিশোরকে এলাকার কয়েকজন যুবক ও নাবালক মিলে খেলার নাম করে হেনস্তা করে। অভিযোগ, প্রথমে তার মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর শুরু হয় মাথায় আঘাত। এই অত্যাচারের ফলে কিশোরটি হেলমেট খুলে ফেলে। ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। অভিযোগ, এরপর শাস্তি দেওয়ার নামে বাইক থেকে পেট্রল বের করে। কিশোরকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। সে বাধা দিলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিও ব্যবহার করে সোশাল মিডিয়ায় রিল তৈরি করে অভিযুক্তরা।

আরও পড়ুন:

নির্যাতিত কিশোরের পরিবারের পক্ষ থেকে গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। ভাইরাল ভিডিওটিও নজরে পড়ে তদন্তকারীদের। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ঘ্য-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে। কী উদ্দেশ্যে এমন নৃশংস কাণ্ড ঘটল তা এখনও স্পষ্ট নয়। শুধু রিল তৈরির নেশা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত চারজনকে তা জানার চেষ্টা করছে গড়ফা থানার পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *