পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাস্তায় নেমে কাজ করে চলেছেন অগ্নিমিত্রা পাল। আবার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালের অশান্তি সামাল দিতে। তা সত্ত্বেও প্রায়শয়ই সমালোচনার শিকার হন দু’জনেই। কটাক্ষের মাঝে দু’জনের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার কুঁদঘাটে জলাশয় পুনরুদ্ধার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক শর্বরীকে বাহবা দেন তিনি। অগ্নিমিত্রার প্রসঙ্গে বলেন, “অগ্নিমিত্রা পাল প্রো অ্যাক্টিভ কাজ করেন। উনি অফিসেও থাকেন। রাস্তাতেও থাকেন। তা দেখে ওদের খুব জ্বালা যন্ত্রণা।” তাঁর পরামর্শ, “ইগনোর দেম। পাবলিকের কাছে ওরা রিজেকটেড। আপনি চরৈবতি মন্ত্রী হিসাবে এগিয়ে যান”
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
