‘রাম ধনীদের দেবতা, শিব গরিবের’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যে বিতর্ক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


হিন্দুদের দেবতা রাম ও শিবে বিভাজন টেনে বিতর্ক বাড়ালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। রাজনীতিতে ঈশ্বরকে জড়িয়ে তাঁর কটাক্ষ ভগবান রাম হলেন ধনীদের দেবতা, অন্যদিকে ভগবান শিব হলেন গরিবের। তাই আমরা অর্থাৎ কংগ্রেস হল শিবভক্ত এবং বিজেপি রামের ভক্ত। তাঁর এহেন মন্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। রেবন্তের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

সম্প্রতি দিল্লিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভগবান রাম ও শিবের মধ্যে তুলনা টেনে তিনি বলেন, “আমরা হলাম দ্রাবিড় জাতি। আমাদের নিজস্ব সংস্কার রয়েছে। শিবজি হলেন গরিবের ভগবান এবং রামজি হলেন ধনীদের ভগবান। বিজেপি যেহেতু ধনীদের দল তাই তাঁরা শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান দেয়, হর হর মহাদেব বলে না।” দ্রাবিড় ও আর্য সংস্কৃতির বিষয় তুলে ধরে রেবন্ত আরও বলেন, দক্ষিণে শিবের পুজো বেশি হয় এবং উত্তরে রামের। একইসঙ্গে রামকে নিয়ে রাজনীতির জন্য বিজেপিকে তোপ দেগে রেবন্ত বলেন, ওরা রামকে রাজনীতির প্রতীক বানিয়েছে।

আরও পড়ুন:

রেবন্ত বলেন, “আমরা হলাম দ্রাবিড় জাতি। আমাদের নিজস্ব সংস্কার রয়েছে। শিবজি হলেন গরিবের ভগবান এবং রামজি হলেন ধনীদের ভগবান।”

রেবন্তের এহেন মন্তব্য সামনে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চরিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, মুসলিমরাই কংগ্রেস ও কংগ্রেসই মুসলিম। এখন তিনি রাম ও শিবের মধ্যে বিভাজন তৈরি করছেন। ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন। তাই তাঁকে নীলকণ্ঠ বলা হত। আজ কংগ্রেস নিজস্ব হলাহল তৈরি করছে। যেখানে বর্ণ বনাম বর্ণ, উত্তর বনাম দক্ষিণ আর এখন শিব বনাম রাম। প্রধানমন্ত্রী মোদি বারাণসী অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। যেখানে কাশী বিশ্বনাথ, ভগবান শিবের অবস্থান।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *