রাজ্য নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে ‘হুমকি’, নাম জড়াতেই থানায় মন্ত্রী উমেশ

রাজ্য/STATE
Spread the love


রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার ছেলের বান্ধবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মন্ত্রী উমেশ রাইয়ের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন ওই যুবক। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মন্ত্রী। হাওড়া পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। যুবকের কঠোর শাস্তির দাবিও জানান। ওই যুবক আদৌ রাজ্যের নির্বাচন কমিশনারের ছেলে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অনীশ নামে বছর কুড়ির ওই যুবক অবশ্য নিজেকে রাজ্যের নির্বাচন কমিশনার নীলাম মিনার ছেলে বলেই দাবি করেছেন। পড়াশোনার জন্য তিনি তাঁর বান্ধবীর বাড়িতে যাতায়াত করতেন। এমনকী তাঁর বান্ধবীও পড়াশোনার জন্য তাঁদের বাড়িতে আসত। কিন্তু বিষয়টি পছন্দ করতেন না তাঁর আইএএস মা। ওই যুবক ভিডিওতে অভিযোগ করেন, তাঁর মা ওই বান্ধবীর সঙ্গে মেলামেশা চাইতেন না বলেই হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাইকে বিষয়টি জানিয়েছিলেন। এরপরই উমেশ রাই তার দলের লোকজনকে বান্ধবীর বাড়িতে পাঠিয়ে তাঁদের পরিবারকে হুমকি দেয়। যাতে ওই বান্ধবী আর অনীশের সঙ্গে কোনও যোগাযোগ না থাকে। ওই যুবকের এই ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট দেখে রেগে আগুন মন্ত্রী। অনীশের বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশের কাছে পালটা অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। এই প্রসঙ্গে শুক্রবার তিনি বলেন, “আমার এক বন্ধু আমাকে ওই যুবকের ভিডিওটি পাঠায়। আমি ভিডিওটি দেখে ঘাবড়ে যাই। রাজ্যের নির্বাচন কমিশনারকেই এখনও পর্যন্ত আমি চিনি না ঠিকমতো। আর এই ধরনের ঘৃণ্য কাজ আমি কোনওদিন করতে যাব না। ওই যুবক আদৌ নির্বাচন কমিশনারের ছেলে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। ওই যুবক কোন উদ্দেশ্যে এই ধরনের ভিডিও পোস্ট করলেন তার তদন্ত হওয়া উচিত। আমি হাওড়ার পুলিশ কমিশনার ও হাওড়া সিটি পুলিশে ওই যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। এই ধরনের মন্তব্যের জন্য দ্রুত ওই যুবকের শাস্তির দাবি করছি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *