রাজ্যে ২৯৪ বিধানসভায় পদ্মের টিম, বিরোধীদের ‘ভোট চুরি’ তত্ত্বের পালটা লিফলেট-প্রচার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কংগ্রেস-বাম-ককরোচ-সহ বিরোধীদের আন্দোলনে বছর ঘোরার আগেই জল ঢেলে দিতে চায় বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের পর এবার দ্বিতীয় দফায় বিধানসভা ভিত্তিক বিভিন্ন অংশের মানুষের মতামত নিতে তাদের বাড়িতে যাবেন বিজেপি নেতারা। বিজেপির বিরোধিতা করতে গিয়ে বিরোধীরা দেশে অরাজকতা তৈরি করতে কী কী ‘ষড়যন্ত্র’ করেছে সেটাই যুক্তি দিয়ে বোঝানো হবে সমাজের সর্বস্তরের মানুষকে। প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় ২০০ বিশিষ্ট মানুষের বাড়িতে যাবেন পার্টি নেতারা। তাঁদের সঙ্গে কথা বলবেন। কী ভাবে দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে, তা নিয়ে ঘরোয়া আলোচনাও চলবে। বিভিন্ন বিধানসভা এলাকায় যাঁরা মতামত তৈরি করেন, তাঁদের কাছেও মূলত যাবেন বিজেপির রাজ্য নেতারা। শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী থেকে শিক্ষক, চিকিৎসক সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে। দেশ নিয়ে তাঁরা কী ভাবছেন সেই মতামতও নেওয়া হবে। তাঁদের কথা রিপোর্ট আকারে পৌঁছে দেওয়া হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

এসআইআর ইস্যু, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, বাম-অতি বাম থেকে ককরোচ পার্টি পথে নেমেছে। দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া তৈরি করতে চাইছে তারা। ২০২৭-এর প্রথম দিকেই উত্তরপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপিকে চাপে রাখতে বিরোধীরা চাইবে আগামীতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে। পাল্টা গেরুয়া শিবিরও চাইছে বিরোধীদের ‘মুখোশ’ খুলতে। তাই বাংলায় উৎসব মিটতেই এবার ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রার পর দ্বিতীয় পর্যায়ে নয়া কর্মসূচি বিজেপির। বিরোধীদের আন্দোলনের মুখোশ খুলতে চার পাতার পুস্তিকা নিয়েই বিধানসভাভিত্তিক সমাজের বিভিন্নস্তরের মানুষের প্রতিনিধিদের কাছে পৌঁছে যাবে বিজেপি নেতা-কর্মীরা।

আরও পড়ুন:

রাজ্য বিজেপির এক শীর্ষনেতার কথায়, “এটা শুধু বিজেপির কর্মসূচি নয়। যাঁরা ভারতের পক্ষে, তাঁদের সকলের জন্য। যারা ভারতবিরোধী ষড়যন্ত্রের পক্ষে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য প্রত্যেক ভারতপন্থী নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি।”লিফলেটে তথ্যভিত্তিক প্রচারে তুলে ধরা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলেই এসআইআর হয়েছে। ১২ বারের মধ্যে ১০ বার এসআইআর হয়েছে কংগ্রেসের আমলে। প্রশ্ন তোলা হয়েছে, গত ২০ বছরে বহু মৃত্যু, স্থানান্তর এবং অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। এসআইআরের মাধ্যমে এই নামগুলি ভোটার তালিকা থেকে বাদ করা যায়। কংগ্রেস কেন এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে? নির্বাচনে জিততে কি তারা এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকার উপর নির্ভর করে? এসআইআর-এ যে ১৩ কোটি নাম বাদ পড়েছে তার নেপথ্যে কারণ পরিসংখ্যান দিয়ে তুলে ধরা হয়েছে। এসআইআর নিয়ে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে, আসল কোনটা সেটাও ওই পুস্তিকায় তুলে ধরা হয়েছে। বিরোধীদের তোলা ‘ভোট চুরি’ তত্ত্ব যে ঠিক নয়, সেটাই তুলে ধরতে পুরোদমে নেমে পড়েছে গেরুয়া শিবির। পাল্টা পুস্তিকায় বলা হয়েছে, নির্বাচনের ফল নির্ধারণ করেন ভোটাররা, এসআইআর নয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *