অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পাশাপাশি সামলাবেন ওসির দায়িত্বও, ভবানীপুর থানায় ফিরলেন সৌমিত্র বসু

অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের পাশাপাশি সামলাবেন ওসির দায়িত্বও, ভবানীপুর থানায় ফিরলেন সৌমিত্র বসু

রাজ্য/STATE
Spread the love


কলকাতা পুলিশের ১৮ জন ইন্সপেক্টর পদে রদবদল করল লালবাজার। নির্দেশ অনুযায়ী, দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার ওসির পদে ফিরে এলেন সৌমিত্র বসু। শুক্রবার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে তাঁর পদোন্নতি হয়েছে। তবে এসি-র পদে থেকেই তিনি ভবানীপুর থানার ওসির দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছে লালবাজার। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগেই সৌমিত্র বসুকে ভবানীপুর থানার ওসির দায়িত্ব দিয়েছিল কলকাতা পুলিশ। কিছুদিন আগে এই পুলিশ আধিকারিককে এসটিএফে বদলি করা হয়।

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ভবানীপুর থানার ওসি রাজীব চট্টোপাধ্যায়কে কলকাতা পুলিশের এসটিএফের ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। গার্ডেনরিচ থানার ওসি দিলীপ সরকারকে পাঠানো হয়েছে ট্রাফিক পুলিশে। মেটিয়াবুরুজ থানার ওসি অখিলেশ ঝাকে বদলি করা হয়েছে গোয়েন্দা দপ্তরে। এসবি দপ্তরে থাকা কৌশিক সরকারও যাচ্ছেন গোয়েন্দা দপ্তরে।

অন্যদিকে ট্রাফিক পুলিশে থাকা সায়ন বিশ্বাসকে দেওয়া হল মেটিয়াবুরুজ থানার ওসির দায়িত্ব। রবীন্দ্র সরোবর থানার অতিরিক্ত ওসি প্রতীক মুর্মুকে পাঠানো হল গার্ডেনরিচ থানার ওসি হিসাবে। মেটিয়াবুরুজ থানার অতিরিক্ত ওসি সুরজিৎ ভট্টাচার্য হচ্ছেন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি। ইবিতে থাকা দীপক বসাককে করা হচ্ছে নিউ আলিপুর থানার অতিরিক্ত ওসি। এ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ থানার আধিকারিক পদে রদবদল করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *