রবিবাসরীয় বিকেলে ‘দেশু’র সারপ্রাইজ, ব্যাগ গুছিয়ে ঘুরতে যাওয়ার নয়া বার্তা দেব-শুভশ্রীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ছাব্বিশ সালের ১৯ জানুয়ারি, সোমবার ছিল ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ইভেন্ট ঘোষণার দিন। দু’শো চব্বিশ দিন পর অর্থাৎ ৩১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে লাইভে এসেছিলেন টলিউডের পাওয়ারফুল জুটি দেব-শুভশ্রী। ফের লাইভে আসছেন ‘দেশু’। রবিবাসরীয় বিকেলে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির সেলেব জুটি। ‘দেশু ৭’ নিয়ে ভক্তদের ‘অ্যাড্রিনালিন রাশ’ ঊর্ধমুখী। ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে স্বল্প সময়ের ব্যবধানে দেব-শুভশ্রীর সারপ্রাইজ দেওয়ার তোড়জোরও যেন বাড়ছে! ৭ সেপ্টেম্বর, সোমসকালে আরও এক নতুন চমক নিয়ে হাজির হবেন।

এবার নাকি সবাইকে নিয়ে ঘুরতে যাবেন দেব-শুভশ্রী। তবে সেটা কোথায় সেই রহস্য জিইয়ে সকাল ন’টার সময় সকলকে প্রস্তুত বার্তা দিয়েছেন যুগলে। হাই ভোলটেজ জুটির অগ্রিম বার্তায় আনন্দে আত্মহারা অনুরাগীমহল। ‘দেশু ৭’ ঘোষণা থেকে শুটিং পরবর্তী সময়ে একের পর এক চমক। সব মিলিয়ে ‘দেশু ৭’ যেন চমকের বলয়ে আবৃত আসন্ন বাংলা ছবি। সামাজিকমাধ্যমের পোস্টে কী জানালেন দেব, শুভশ্রী?

আরও পড়ুন:

Dev, Subhashree releases DESU 7 First Look Poster
‘দেশু ৭’

প্রিয় দর্শক সম্বোধন করে ‘দেশু’ লিখেছেন, ‘শুরুর দিন থেকে আপনারা আমাদের ভালোবেসেছেন। স্বপ্ন দেখতে শিখিয়েছেন, সাহস দিয়েছেন নতুন কিছু করার। অ্যানাউন্সমেন্টের দিন থেকে শুরু করে গোল্ডেন টিকিট হয়ে আজকের দিন পর্যন্ত আপনারাই দেশুকে এতদূর নিয়ে এসেছেন। আমাদের এই জার্নিতে এত বছর ধরে জুড়ে আছেন আপনারা, নিজেদের জীবনের প্ল্যানে জুড়ে রেখেছেন আমাদের। এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।’

Desu 7: Dev-Subhashree's on screen to off screen romance timeline
দেব-শুভশ্রী

ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতেই ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব? উন্মাদনার পারদ চড়িয়ে দেশুর সংযোজন, ‘যাবেন নাকি আমাদের সঙ্গে নতুন একটা জার্নিতে, ঘুরতে? কী তাহলে রাজি তো? চলুন সবাই মিলে ঘুরে আসি। কোথায় যাচ্ছি জানতে চান? তাহলে ব্যাগ প্যাক করে তৈরি থাকুন।’ দেব-শুভশ্রীর সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ ভক্তদের কাছে বিরাট প্রাপ্তি সে কথা বলার অবকাশই রাখে না।

সোমসকালে কোথায় নিয়ে যাবেন তা জানতে উদগ্রীব জুটির অনুরাগীরা। সিনেমার পরিচালক-অভিনেতা দেব আগেই বলেছিলেন, অনেক চমক বাকি আছে। আগামীকাল সেই চমকেরই আরও একটা অংশ প্রকাশ্যে আসবে তা বললে অত্যুক্তি হবে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *