যৌন অনিচ্ছা গায়েব হবে নিমেষে, এই টিপসে জেন জি-র বিছানায় উঠবে ঝড়

স্বাস্থ্য/HEALTH
Spread the love


জেন জি সম্পর্কে বিশ্বাসী। কিন্তু যৌনতায় নন। তাঁরা নাকি ভুলে যাচ্ছে বিছানায় ঝড় তুলতে। ক্রমশ শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে। আর যা বিশেষজ্ঞদের কাছে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যৌনতা খুব স্বাভাবিক প্রবৃত্তি। বরং দাম্পত্য সম্পর্কে শরীরী খেলায় মেতে না ওঠাই অস্বাভাবিক। কেন জেন জি-র যৌনতায় ভাটা? বিশেষজ্ঞদের মতে, দিন যত যাচ্ছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন সকলে। আর জেন জি-র কথা তো বলাই বাহুল্য। তাঁরা ছোট থেকেই প্রতিযোগিতা সামাল দিতে ব্যস্ত। আর তার প্রভাবে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। যা পরবর্তীকালে যৌনজীবনে প্রভাব ফেলছে। অতিরিক্ত সোশাল মিডিয়ায় সময় কাটানোর ফলেও তাঁরা যৌনতার প্রতি আগ্রহ হারাচ্ছে।

আরও পড়ুন:

জেন জি-র যৌনতায় আগ্রহ হারানোর প্রবণতা বিশেষজ্ঞদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয়। তরুণ প্রজন্ম যৌনতায় আগ্রহ হারালে একসময় কমবে জন্মহার। সুদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটও দেখা দিতে পারে। তাই যৌনতায় জোয়ার আনতে বেশ কিছু টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ জেন জি ঘরকুনো। তাঁরা নিজের ঘরের চার দেওয়ালের মধ্যেই থাকতে ভালোবাসেন। আর বাড়ি বসে মোবাইল কিংবা সোশাল মিডিয়ায় ব্যস্ত থাকেন। বিশেষজ্ঞদের মতে, বাড়ি থেকে বেরতে হবে। সকলের সঙ্গে মেলামেশা করতে হবে। মোবাইল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেই যৌনতায় আগ্রহ বাড়বে।
  • জেন জি-র মধ্যে হস্তমৈথুনের প্রবণতা অনেক বেশি। তার ফলে শরীরী খেলায় সহজেই আগ্রহ হারান তাঁরা। বিশেষজ্ঞদের মতে, হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ করা প্রয়োজন।
  • যৌনতার পারফর্ম্যান্স নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করে জেন জি। বিশেষজ্ঞদের মতে, ভাবনাচিন্তা দূর করতে হবে। স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী মনের মানুষের সঙ্গে মেতে উঠুন।
  • আপনি ঠিক কী চাইছেন, তা আগে ভেবে নিন। সঙ্গী কিংবা সঙ্গিনীর থেকে বাস্তবসম্মত নয় এমন কিছু পাওয়ার আশা করবেন না। তাতে চাহিদাপূরণও হবে না। আর মানসিক অবসাদ বাড়বে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *