মার্কিন তত্ত্বাবধানে আবু ধাবিতে শান্তি বৈঠক করবে রাশিয়া-ইউক্রেন, সক্রিয় ভারতও!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন। কিন্তু এখনও সংঘাতের মেঘ কাটার লক্ষণ নেই। শান্তি অধরাই। এই পরিস্থিতিতে আবু ধাবিতে শান্তি বৈঠকে বসেছে দুই দেশ। আমেরিকার তত্ত্বাবধানে শান্তি আলোচনার জন্য রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দল ওই বৈঠকে রয়েছে। এই আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক উত্তেজনা হ্রাস, বন্দি বিনিময়, শান্তি চুক্তির বিভিন্ন ধাপ এবং পুনর্গঠন নিয়ে আলোচনা হবে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এখন প্রশ্ন হল, এই প্রক্রিয়ায় ভারত কি কোনও সদর্থক ভূমিকা পালন করছে?

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মস্কো ও কিয়েভ উভয়পক্ষের পাশাপাশি এই বিষয়ে আগ্রহী অন্যান্য পক্ষগুলির সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নিয়ে কাজ করছে নয়াদিল্লি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ইউক্রেনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা আমি আপনাদের বিস্তারিত জানিয়েছি। আমরা উভয় দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছি। এছাড়া এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গেও কথা বলছি।” উল্লেখ্য, সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদেশমন্ত্রী এস জয়শংকরও রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তারপর মঙ্গলবারই এই বিষয়ে মুখ খুলল ভারত।

আরও পড়ুন:

বলে রাখা ভালো, রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে জ্বালানি কূটনীতির চাল চেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে রাশিয়ার সঙ্গে ইউরোপে জ্বালানি সম্পর্ক ফের স্বাভাবিক করার পন্থা নিয়েছে আমেরিকা। লক্ষ্য শীতের আগেই মস্কো ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সংঘর্ষবিরতি কার্যকর করা। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের এই পরিকল্পনায় আপত্তি রয়েছে ইউরোপের একাধিক দেশের। গররাজি মস্কোও। তবু শেষপর্যন্ত শান্তি আলোচনায় বসেছে দুই দেশ। মধ্যস্থতাকারী সেই আমেরিকাই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *