দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা হারে পাহাড়প্রমাণ চাপে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের ম্যাচে ভারতের সামনে জিম্বাবোয়ে। বড় রানরেট রেখে জিততে হবে সূর্যকুমারদের। তবে তার আগে নয়া উদ্বেগে ভারত। অনুশীলনে আঘাত পেলেন শিবম দুবে (Shivam Dube)। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হল, এখন কেমন আছেন বাঁহাতি এই ক্রিকেটার?
এই বিষয়ে আরও খবর
এমনিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা রানরেট বাড়িয়ে নেওয়ার ম্যাচ। তার উপর ব্যাটারদের অর্ধেক ফর্মে নেই। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান-তিলকরা সকলেই দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন। মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন চলল চার ঘণ্টার মতো। কিন্তু আচমকাই তাল কাটল শিবম দুবের চোটে। চিপকে দেখা গেল, বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় শট আছড়ে পড়ে এই এলাকায়। যাতে দূরপাল্লার ক্যাচ নিখুঁতভাবে নিতে পারেন ফিল্ডাররা, সেই কারণে দুবেকে বাউন্ডারির সামনে পাঠানো হয়।
ফিল্ডিংয়ের সময় তাঁর কাছে একটি বল ধেয়ে আসে। যা ধরার জন্য উদ্যত হন দুবে। তবে বল তাঁর আঙুলের ডগায় লেগে বাউন্ডারি লাইন পার করে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, তাঁকে যন্ত্রণায় ছটফট করতে। তবে স্বস্তির বিষয় হল, বড়সড় চোটের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুবের চোট গুরুতর হলে সেটা ভারতীয় দলের জন্য বিরাট সমস্যার হত।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। পাঁচ ম্যাচে ১৫৮ রান করেছেন। গড় ৩১.৬০। স্ট্রাইক রেট ১৫৪.৯০। এর মধ্যে রয়েছে একটি হাফসেঞ্চুরিও। এখন পর্যন্ত ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিবম দুবে।
Shivam Dube, bro please apply a bit fastidiously. You’re the just one batsaman performing effectively within the staff proper now. If you happen to additionally get injured, Staff India shall be in large hassle. pic.twitter.com/8qhAhL6dnN
— ⁴⁵ (@rushiii_12) February 24, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
