প্রোমোটার খুনে জ্বলছে হাওড়ার পিলখানা, দফায় দফায় বিক্ষোভ, বাইক-আসবাবে আগুন

প্রোমোটার খুনে জ্বলছে হাওড়ার পিলখানা, দফায় দফায় বিক্ষোভ, বাইক-আসবাবে আগুন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


প্রোমোটার খুনে জ্বলছে হাওড়ার পিলখানা। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। একের পর এক আসবাবে আগুন। পুড়িয়ে দেওয়া হয়েছে বাইক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মৃদু লাঠিচার্জ করা হয় বলেও খবর। এদিকে, এখনও বেপাত্তা দুই দুষ্কৃতী। তাদের গ্রেপ্তারি না হওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলেই দাবি স্থানীয়দের।

Howrah-2
পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার

মৃত হাওড়ার গোলবাড়ির পিলখানার শফিক খান। বয়স আনুমানিক ২৭। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য। 

সেই ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে। পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন, তা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *