মাত্র ৫ ওভারেই কুপোকাত বিপক্ষ, জাপানকে উড়িয়ে এশিয়াড শুরু ভারতের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


গতবারের সোনাজয়ী। ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এহেন মহাশক্তিধর ভারতীয় দলের বিরুদ্ধে জাপান যে হারবেই, একথা জানার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু শুক্রবার সকালে ঘরের মাঠে একেবারে খড়কুটোর মতো উড়ে গেল জাপানের মহিলা ক্রিকেট দল। মাত্র ৫ ওভার ব্যাটিং করল ভারতীয় দল। বলা যেতে পারে, ম্যাচ প্র্যাকটিসটুকুও হয়নি হরমনপ্রীত কউরদের।

ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল শুক্রবার সকালে। কোরোগি স্পোর্টস পার্কে টস জেতেন হরমন। প্রথমে জাপানকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। টি-২০ ক্রমতালিকায় ৩৯ নম্বরে থাকা জাপান কীভাবে ভারতের মোকাবিলা করে, সেদিকে নজর ছিল। কিন্তু শ্রী চরণী-শেফালি ভার্মাদের স্পিনের গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলল জাপানের ব্যাটিং লাইন আপ। ওপেনিং জুটিতে অবশ্য ২৪ রান তোলে জাপান। ২৫ রান আসে ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ডের ব্যাট থেকে। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আরেক ওপেনার হারুনা ইওয়াসাকি করেন ১০ রান।

আরও পড়ুন:

এই দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তবে ২০ ওভার খেলে তাক লাগিয়ে দিয়েছে জাপান। একটা বল বাকি থাকতে অলআউট হয়ে যায় দল। স্কোরবোর্ডে মাত্র ৫৭ রান তুলে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল শ্রী চরণী। চার ওভারে ১০ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট। শেফালির জোড়া উইকেট, একটি করে উইকেট পেয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল এবং দীপ্তি শর্মাও।

৫৮ রানের টার্গেট তুলতে পাওয়ার প্লে’টুকুও সময় নেয়নি ভারতের মহিলা ব্রিগেড। মাত্র ১৫ বলে ঝোড়ো ৪০ রান করেন শেফালি। এদিন ওপেনিংয়ে সুযোগ পেলেও হতাশ করলেন গুণালান কমলিনি। মাত্র দু’বল খেলে রান না করেই আউট হয়ে যান তিনি। ৬ রানে আউট হয়ে যান ভারতী ফুলমালিও। শেষে ৬ বলে ১২ রানের ক্যামিও আসে রিচা ঘোষের ব্যাট থেকে। দাপুটে জয়ের পরেও চিন্তা থাকবে জাপানের বিরুদ্ধে জোড়া উইকেট হারানো নিয়ে। আগামী রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত। সোনাজয়ের ম্যাচে ভারত-পাক দ্বৈরথ দেখা যেতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *