মাত্র ১০ মিনিটে রোবটের হাতেই তৈরি নয়া রোবট! চিনের যন্ত্রমানবের আঁতুড়ঘর দেখে স্তম্ভিত বিশ্ব

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


১৯২০ সালে কার্ল চাপেকের লেখা নাটকে প্রথমবার ব্যবহৃত হয়েছিল একটি শব্দ ‘রোবট’। যন্ত্রমানব তখনও ছিল নিছক কল্পনার এক বিষয়। কিন্তু যত সময় এগিয়েছে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে রোবট হয়ে উঠেছে বাস্তব। বর্তমান সময়ে দাঁড়িয়ে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এসে পড়ার পর রোবট যেন আরও বেশি করে ‘বাস্তব’ হয়ে উঠছে। আর রোবোটিক্সের ক্ষেত্রে চিন প্রথম থেকেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। শিল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যাপক ব্যবহার। কিন্তু এবার চিনে রোবট বানাতে আর মানুষের প্রয়োজন নেই। কারণ, দেশটিতে প্রতি ১০ মিনিটে রোবটের হাতেই তৈরি হচ্ছে রোবট!

চিনের গুয়াংসি ঝুয়াং স্বশাসিত অঞ্চলের লিউঝৌ শহরে প্রায় ১৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে এই বিশাল যন্ত্রমানব কারখানা। এর নেপথ্যে রয়েছে ‘ইউবিটেক রোবোটিক্স’ নামে একটি সংস্থা। কারখানাটিতে সেখানে কাজ করছে হাজার হাজার যন্ত্রমানব। তাদের হাতেই তৈরি হচ্ছে আরও যন্ত্রমানব। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটিতে বার্ষিক ১০ হাজার যন্ত্রমানব তৈরি করা হবে। এগুলি মূলত ইউবেটেক-এর ‘ওয়াকার এস’ এবং ‘ক্রুজর’ সিরিজের ইন্ডাস্ট্রিয়াল হিউম্যানয়েড রোবট। এগুলির বিশেষত্ব কী? জানা গিয়েছে, এই রোবটগুলি পণ্য নামানো, সেগুলি স্তূপ করে রাখা, গাড়িতে বা নির্দিষ্ট স্থানে পণ্য তোলা, পণ্য স্থানান্তর ইত্যাদি কাজে পারদর্শী। জানা গিয়েছে, কারখানার কর্মী যন্ত্রমানবগুলির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। 

আরও পড়ুন:

এদিকে যুদ্ধের ময়দানে এবার ‘যন্ত্রমানব’দের নামানোরও পরিকল্পনা শুরু করে দিয়েছে চিন। গত মাসে সে দেশে ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চ মাতিয়েছে মানুষের মতো দেখতে ‘হিউম্যানয়েড রোবট’। কাউকে দেখা গিয়েছে বক্সিং করেতে, কেউ বা আবার নাচছে, আবার কেউ কিংবদন্তি উসাইন বোল্টের চেয়েও দ্রুত গতিতে দৌড়েছে। ‘হিউম্যানয়েড রোবট’-এর এহেন কেরামতিতে উচ্ছ্বসিত দর্শকরাও। এর কয়েকদিন পরই তৎপর হয় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পিএলএ-র নিজস্ব সংবাদপত্রে গবেষকদের বিশেষ বার্তা দেওয়া হয়। এই অত্যাধুনিক প্রযুক্তিকে দ্রুত সামরিক প্রশিক্ষণের জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়েছে লাল ফৌজ। তাদের লক্ষ্য ‘রোবট’কে মানুষের থেকেও শক্তিশালী ‘যোদ্ধা’ তৈরি করা। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *