মাতৃত্বের শাস্তি! কর্মক্ষেত্রে পক্ষপাত ও বৈষম্যের শিকার বহু মহিলা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


‘এওএন’ বলছে, ভারতে বহু মহিলা কর্মক্ষেত্রে পক্ষপাত ও বৈষম্যের শিকার। যা ‘মাদারহুড পেনাল্টি’ নামে পরিচিত। কিন্তু তা কেন হবে?

মা হওয়া মুখের কথা নয়। অনেক স্বপ্ন নিয়ে, কষ্ট-যন্ত্রণা সহ্য করে একজন মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাকে মানুষ করে তোলেন। মায়েদের এই ভূমিকার মধ্য দিয়েই দেশে দেশে মানবসভ্যতার যাত্রা এগিয়ে চলে। নাহলে সভ্যতা স্তব্ধ হয়ে যেত।

আরও পড়ুন:

কিন্তু এই মা হওয়ার কারণেই অনেক মহিলাকে ‘মাতৃত্বের শাস্তি’ বা ‘মাদারহুড পেনাল্টি’-র সম্মুখীন হতে হয়। ‘এওএন’ নামে একটি আন্তর্জাতিক পেশাদারি সংস্থার তথ্য বলছে, ভারতে বহু মহিলা কর্মক্ষেত্রে পক্ষপাত ও বৈষম্যের শিকার। ভারতে কর্পোরেট সেক্টরে কর্মরত মায়েদের নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়। যার মধ্যে উল্লেখযোগ্য সংকট হল, চাকরিক্ষেত্রে ব্যাপকভাবে মাতৃত্বকালীন ক্ষতির সম্মুখীন হওয়া। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় মহিলাদের ৭৫ শতাংশ কর্মরত মহিলাকে মাতৃত্বকালীন ছুটির শেষে কাজে যোগ দেওয়ার পর এক থেকে দু’-বছর পেশাগত বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। সংস্থা আরও বলছে, এই মহিলাদের অন্তত ৪০ শতাংশের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির পর বেতন কাটা অথবা কমিয়ে দেওয়া হয়েছে, অথবা তাঁদের পদমর্যাদা ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে এমন ধারণা পোষণ করা হয় যে, মায়েরা সন্তানের কারণে কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন না। ফলে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়।

ভারতে কর্পোরেট সেক্টরে কর্মরত মায়েদের নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়। যার মধ্যে উল্লেখযোগ্য সংকট হল, চাকরিক্ষেত্রে ব্যাপকভাবে মাতৃত্বকালীন ক্ষতির সম্মুখীন হওয়া।

এই পরিপ্রেক্ষিতেই জাতীয় মহিলা কমিশনের প্রধান বিজয়া রাহাতকর সম্প্রতি মাতৃত্বের কারণে কর্মজীবনে মহিলাদের সমস্যা নিয়ে মুখ খুলেছেন। তাঁর স্পষ্ট বার্তা, এমনটা হওয়া মোটেও উচিত নয়। তাঁর কথায় উঠে এসেছে সমাজের দ্বিমুখী মানসিকতার কথা। সমাজ মহিলাদের কাছ থেকে সংসার সামলানো, উপার্জন করা এবং মানসিক শক্তি জোগানো-সবকিছুই আশা করে, কিন্তু বিনিময়ে তাঁরা বৈষম্য ও হিংসার শিকার হন। বিজয়ার মতে, সন্তান লালনপালন শুধুমাত্র মায়ের একার দায়িত্ব নয়। বরং বাবা ও মা উভয়েরই সমান দায়িত্ব। সন্তানজন্মের পরে মহিলারা যাতে কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন, সেজন্য পরিবার ও প্রতিষ্ঠানের জোরালো সমর্থন প্রয়োজন।

আসলে কেবল আইন প্রণয়ন করে নারীদের প্রকৃত সুরক্ষা বা ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়। মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার আমূল পরিবর্তন জরুরি। যেটা খুব স্বাভাবিক অর্থাৎ মহিলাদের মা হওয়া এবং তার পরবর্তী পরিস্থিতিতে তাঁদের পাশে থাকা- সেজন্য এত যুক্তি, সওয়ালের কি আদৌ দরকার হয়। অথচ বাস্তবে সেটাই করতে হচ্ছে। সমীক্ষাতেই স্পষ্ট, ভারতীয় সমাজ মহিলাদের অবদান দু’হাত পেতে গ্রহণ করলেও প্রতিদানে তাঁদের স্বীকৃতি দিতে অনেকেই কুণ্ঠিত। মাতৃত্বের কারণে নিয়োগ বা পদোন্নতিতে মহিলারা যাতে কোনও বৈষম্যের শিকার না হন, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক। পাশাপাশি, পিতৃতান্ত্রিক মানসিকতার বেড়াজাল ভেঙে ভারতীয় সমাজকেও মানসিকভাবে সাবালক হয়ে উঠতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *