উৎসবের মরশুমে বিহারের হাজিপুরে মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গার বুকে নৌকাডুবিতে অন্তত ১০ জন কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্রের দাবি, জনা কুড়ি ১৫-২০ বছরের যুবক একটি নৌকায় করে পিকনিকে যাচ্ছিলেন। আচমকা নৌকা উলটে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুর জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামে। গ্রামের কিছু যুবক নৌকায় করে পিকনিকে যাচ্ছিলেন। আচমকা নৌকাটি উলটে যায়। নদীর একেবারে মাঝ বরাবর নৌকাটি ডুবে যাওয়ায় সব যাত্রীই সমস্যায় পড়েন। দ্রুত স্থানীয়রা উদ্ধারকাজে নামেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ও উদ্ধারকারী দল আসে। এখনও পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। তবে রাতের অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
আরও পড়ুন:
সরকারিভাবে এখনও মৃতের সংখ্যা জানায়নি পুলিশ। তবে স্থানীয় সূত্রের খবর, অন্তত ১০ জন যুবকের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও উদ্ধারকাজ চলেছে। এখনও বেশ কয়েকজন যাত্রীর হদিশ মিলছে না। এখনও উদ্ধার হওয়া মৃতদেহগুলিও শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে স্থানীয়রা উদ্বেগে। নিখোঁজদের পরিবারের সদস্যরাও নদীর ধারে ভিড় জমাচ্ছেন।
প্রশাসন সূত্রের খবর, রাতের অন্ধকার কাটিয়ে দ্রুত উদ্ধারকাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। নামানো হয়েছে ডুবুরিও। স্থানীয় পুলিশ প্রশাসন এখনও ঘটনাস্থলেই রয়েছে। দরকারে রাতভর উদ্ধারকাজ চলবে। কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
