লন্ডনে রাজকীয় ম্যাচ, প্রিন্স উইলিয়ামের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ-লারারা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পিছনে বাকিংহাম প্যালেস। তার সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে প্রিন্স উইলিয়াম। বোলার সৌরভ গঙ্গোপাধ্যায়। আশপাশে দাঁড়িয়ে ব্রায়ান লারা, জো রুট, অজিঙ্ক রাহানে, হ্যারি ব্রুক, নাতালিয়া স্কিভার-ব্রান্টের মতো তারকা ক্রিকেটাররা।

মঙ্গলবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল লন্ডন। বাকিংহাম প্যালেসের সামনে, স্থানীয়ভাবে যাকে বলা হয় ‘দ্য মল’, সেখানেই প্রিন্স উইলিয়াম ক্রিকেট খেললেন সৌরভ-লারাদের সঙ্গে। আগামী নভেম্বর মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্থশট প্রাইজ এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড’। যে পুরস্কার উইলিয়ামের মস্তিষ্কপ্রসূত। তার প্রচারের উদ্দেশ্যে এদিন লন্ডনে এই চ্যারিটি ম্যাচ হয়। যার নাম রাখা হয়েছে ‘ক্রিকেট অন দ্য মল’। সেখানেই সৌরভের বোলিংয়ের মুখোমুখি হলেন উইলিয়াম।

আরও পড়ুন:

ব্রিটিশ রাজ-সিংহাসনের উত্তরাধিকারীর ক্রিকেট-স্কিল নজর কেড়েছে বাইশ গজের তারকাদের। সৌরভ যেমন শোনালেন, “প্রিন্স উইলিয়াম ভালো ব্যাটিং করেছেন। এই মুহূর্তে হয়তো আমার থেকেও ভালো ব্যাটার। কারণ আমি আট-নয় বছর পর প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নিলাম। ওঁর ব্যবহার চমৎকার। খুব সাধারণ, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। সবার সঙ্গে হাত মিলিয়েছেন, হেসে কথা বলেছেন।” খেলার আগে রাজা চার্লস এবং উইলিয়ামের সঙ্গে পরিচিত হন সৌরভরা।

এদিন সবমিলিয়ে মিনিট দশেক ক্রিকেট খেলেন উইলিয়াম। তাঁর পারফরম্যান্স প্রসঙ্গে রুট বলেন, “সত্যি বলতে, বোলিংয়ের থেকে ওঁর ব্যাটিং বেশি ভালো। কয়েকটা ভালো শট খেলেছে।” আবার লারার বিশ্লেষণ, “প্রিন্স উইলিয়াম নিজেকে ফুটবলপ্রেমী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ক্রিকেট নিয়ে কিছু না জানার কথাই বলেন। ওঁর বোলিংয়ে উন্নতির প্রয়োজন আছে। তবে ব্যাটিং বেশ ভালো। প্রথম দলে থাকবেন নিশ্চিতভাবেই। আমি ওঁকে ছয় বা সাত নম্বরে নামাব।”

এখনও পর্যন্ত টেস্টে একমাত্র ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৪০০ রান করেছেন লারা। ইনিংসটা তিনি খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সে প্রসঙ্গ উল্লেখ করে লারার সঙ্গে উইলিয়াম রসিকতাও করেন। “আমাকে রুট-ব্রুকসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে উইলিয়াম এসে জিজ্ঞাসা করলেন, আমি ইংল্যান্ডের বিরুদ্ধে এমন একটা ইনিংস খেলার পরও কেন ওদের সঙ্গে কথা বলছি? জবাবে আমি বলি, সেই ইনিংসের পর অনেকদিন কেটে গিয়েছে,” বলছিলেন লারা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রান্ট আবার উইলিয়ামের ক্রিকেটার-কন্যা শার্লটকে জার্সি উপহার দিয়েছেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *