মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উপদেষ্টা কমিটি রাজ্য সরকারের, দায়িত্বে দেব, মিঠুন, প্রসেনজিৎ-সহ কারা?

মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উপদেষ্টা কমিটি রাজ্য সরকারের, দায়িত্বে দেব, মিঠুন, প্রসেনজিৎ-সহ কারা?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জুলাই মাসেই উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাজুড়ে পালিত হবে তিন দিনব্যাপী কর্মসূচী। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠকের পরই জানা গিয়েছিল যে, মহানায়কের একশো বছরের জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষেই এবার আনুষ্ঠানিকভাবে বিশেষ উপদেষ্টা কমিটির ঘোষণা করা হল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে। সংশ্লিষ্ট কমিটিই বছরভর উত্তম শতবর্ষ উদযাপনের নানা সাংস্কৃতিক কর্মসূচির দায়িত্বে থাকবে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির মূল দায়িত্ব হবে মহানায়ক উত্তম কুমারের জীবনী ও কাজ স্মরণ করে সার্বিক কর্মসূচির পরিকল্পনা করা। পাশাপাশি সাংস্কৃতিক, চলচ্চিত্র, সাহিত্য এবং আর্কাইভ-সংক্রান্ত উদ্যোগে সরকারকে নানা পরামর্শ দেওয়া। 

আরও পড়ুন:

রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উপদেষ্টা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ-পৃষ্ঠপোষক মিঠুন চক্রবর্তী ও মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। কমিটির সভাপতি সন্দীপ রায়, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সদস্য সচিব সৌমিত্র মোহন এবং উপদেষ্টা কমিটির বাকি সদস্যেদের মধ্যে রয়েছেন জিৎ মদনানি, দেব, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, শ্রীজিৎ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌমিক হালদার, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির মূল দায়িত্ব হবে মহানায়ক উত্তম কুমারের জীবনী ও কাজ স্মরণ করে সার্বিক কর্মসূচির পরিকল্পনা করা। পাশাপাশি সাংস্কৃতিক, চলচ্চিত্র, সাহিত্য এবং আর্কাইভ-সংক্রান্ত উদ্যোগে সরকারকে নানা পরামর্শ দেওয়া এবং বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন যথাযথ হচ্ছে কিনা, তার তদারকি করা।

উত্তম কুমারের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ রাজ্যের

বাংলার ম্যাটিনিতে উত্তম কুমার একাই একশো। বেঁচে থাকলে এবছর একশোয় পা দিতেন ঠিকই, তবে প্রয়াণের সাড়ে চার দশক পেরলেও বাঙালির কাছে তাঁর বিকল্প এখনও ধরা দেয়নি। আজও মহানায়ক বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা, থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ এখনও বাঙালির নিজস্ব স্টাইল স্টেটমেট। চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ। আর সেই উপলক্ষেই বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের। খবর, উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর অনুমোদন সাপেক্ষেই বৈঠক ডাকা হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *