মধ্যস্থতা করতে গিয়ে উপহাসের পাত্র! আমেরিকার ‘দালাল’ পাকিস্তানকে তীব্র কটাক্ষ ইরানের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ইরান ও আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের তুলে ধরেছিল পাকিস্তান। যদিও অল্প দিনেই বাঘছাল পরা শিয়ালের আসল রূপ বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে শনিবার হরমুজে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে ময়দানে নামতে গিয়ে উপহাসের পাত্র হল পাকিস্তান। আমেরিকার দালাল পাকিস্তানকে কটাক্ষ করে ইরানের এক সাংসদ জানালেন, এক্স হ্যান্ডেলে কী বার্তা দিতে হবে সেটাও আমেরিকা ওদের লিখে দেয়।

শনিবার আফগানিস্তান সফরে থাকা ইরানি পার্লামেন্টের অর্থনৈতিক কমিটির প্রধান মহসেন জানগানেহ বলেন, “প্রথমবার যখন উনি (পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ) এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন, সেটি আসলে মার্কিন মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফের বার্তা ফরওয়ার্ড করেছিলেন। যেটা আমেরিকানরা লিখে দিয়েছিল।” ফলে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা গুরুতর প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন:

মহসেনের এই ইঙ্গিত আসলে ৮ এপ্রিল শাহবাজ শরিফের সেই বিতর্কিত এক্স বার্তা। যেখানে শাহবাজ ট্রাম্পকে ট্যাগ করে যুদ্ধবিরতি, আলোচনার জন্য ২ সপ্তাহের সময় ও হরমুজ খোলার বিষয়ে লিখেছিলেন। তবে সেই পোস্টের শুরুতে লেখা ছিল ‘Draft – Pakistan’s PM Message on X’। অর্থাৎ আমেরিকার পাঠানো একটি ড্রাফট মেসেজ ফরয়ার্ড করেন তিনি। পরে তা এডিট করে মুছে দেওয়া হলেও, ততক্ষণে গোটা বিষয়টি ভাইরাল হয়ে যায়। স্পষ্ট হয়ে যায়, পাকিস্তানের দালালি। এবার সেই ইস্যু তুলে ধরে পাকিস্তানকে কটাক্ষ করলেন ইরানের সাংসদ।

ইরানের আরেক সাংসদ ইব্রাহিম রেজাইও এর আগে বলেছিলেন, “পাকিস্তান আমাদের ভালো বন্ধু ও প্রতিবেশী, কিন্তু মধ্যস্থতার জন্য উপযুক্ত নয়। তারা সবসময় ট্রাম্পের স্বার্থ দেখে। কিন্তু মধ্যস্থতাকারীকে আসলে নিরপেক্ষ হতে হয়।” এদিকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের মাঝেই মহসেন আফগানিদের প্রশংসা করে বলেন, “আফগানিস্তানই ইরানের সত্যিকারের বন্ধু।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *