মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?

রাজ্য/STATE
Spread the love


এবার আর সারাবছর মাঠ জুড়ে থাকা নয়, সবুজ উদ‌্যানকে খেলার জন‌্য ছেড়ে দিয়ে রাস্তায় এসে নিজস্ব আঙ্গিকেই মণ্ডপ মেলে ধরছে পুজোর কলকাতার হটস্পট টালা প্রত‌্যয়। এক বছরের বিরতি দিয়ে, সব বিতর্ক পাশ কাটিয়ে ফের শিল্পী সুশান্ত পালের হাত ধরে এবারের থিম বিয়োজন। তবে বেশ কয়েক বছর ধরে টালা প্রত‌্যয়ের মণ্ডপেই প্রতিমা বিসর্জন হত। এবার কিন্তু দূষণ রুখতে গঙ্গাতেই সরকারি রীতি মেনে নির্দিষ্ট দিনেই প্রতিমা নিরঞ্জনে যাবেন পুজো কমিটির সদস‌্যরা।

রাজ্যে পালাবদলের পর মাঠ দখল ঘিরে বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পুজোর কলকাতায় নিজস্ব ঘরানায় আত্মপ্রকাশ করল টালা প্রত‌্যয়। স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির হাত ধরে এবার পুজো কমিটি গড়েছেন এলাকার বাসিন্দারাই।

আরও পড়ুন:

Tala-Prattoy
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে পুজো কমিটি। নিজস্ব চিত্র

রাজ্যে পালাবদলের পর মাঠ দখল ঘিরে বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পুজোর কলকাতায় নিজস্ব ঘরানায় আত্মপ্রকাশ করল টালা প্রত‌্যয়। স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির হাত ধরে এবার পুজো কমিটি গড়েছেন এলাকার বাসিন্দারাই। গতবার শতবর্ষ পেরনো ঐতিহ‌্যমণ্ডিত পুজোর গায়ে এবারও যথারীতি ঐতিহ্য, চিরাচরিত সংস্কৃতি মিলিয়ে দর্শানার্থীদের চমকে দিতে চলেছে।

কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে পুজো কমিটির চেয়ারম‌্যান তথা বিধায়ক রীতেশের কথায়,‘‘মা আসছেন সন্তানদের কাছে। মায়ের আরাধনা হচ্ছে শাস্ত্রীয় আচার ও রীতি মেনে। এলাকার মানুষরা পুজো করছেন সবাই একসাথে মিলে মিশে। আর সবার ভাবনার মূল প্রতিফলন ঘটিয়ে তুলছেন শিল্পী সুশান্ত পাল।’’ পাশেই তখন বসে ছিলেন নতুন সভাপতি লক্ষণ জসওয়াল, সহ-সভাপতি দেবল বসু, যুগ্ম সম্পাদক বিশ্বেশ্বর পান্ডে। স্বল্প পরিসরে, অল্প সময়ে, কীভাবে নিজের ভাবনা তুলে ধরছেন তা বলতে গিয়ে শিল্পী সৃষ্টির সঙ্গে মানুষের আত্মার মিলনের নানা দিক ব‌্যাখ‌্যা করেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *