ভরসন্ধ্যায় শুটআউট বিষ্ণুপুরে! হাসপাতালে ভর্তি আহত যুবক

ভরসন্ধ্যায় শুটআউট বিষ্ণুপুরে! হাসপাতালে ভর্তি আহত যুবক

রাজ্য/STATE
Spread the love


সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নিজের বন্দুকের গুলিতেই আহত যুবক। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাম ভিলেজে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে বৃহস্পতিবার বিষ্ণুপুর থানার পাম ভিলেজ এলাকায় নিজের বাড়িতেই বন্দুক পরিষ্কার করছিলেন সুজয় নস্কর। সেই সময় হঠাৎ সেই বন্দুক থেকে গুলি বেরিয়ে তাঁরই গায়ে লাগে। আহত সুজয়কে বজবজ ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সুজয় নস্করের দাবি এই বন্দুকের লাইসেন্স রয়েছে তাঁর কাছে। পুলিশ খতিয়ে দেখছে নিজে থেকেই গুলি চলেছে, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *