Nagrakata | খগেন মুর্মুদের উপর হামলায় ধৃত আরও ১, মোট গ্রেপ্তার ৫

Nagrakata | খগেন মুর্মুদের উপর হামলায় ধৃত আরও ১, মোট গ্রেপ্তার ৫

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় আরও ১ জনকে গ্রেপ্তার করল নাগরাকাটা থানার পুলিশ। ধৃতের নাম এতোয়া ওরাওঁ। এই নিয়ে মোট ৫ জন গ্রেপ্তার হলেন। আজই গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। হামলার ভিডিও খতিয়ে দেখে ধৃতকে সুলকাপাড়ার খয়েরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বামনডাঙ্গায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন খগেন ও শংকর। সেখানে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হয় কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে। আহত হন শংকরও। পরে দুজনকে ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে ছুটি দেওয়া হয়েছে শংকর ঘোষকে।

হামলার ঘটনায় সোমবারই বিজেপির তরফে ৮ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। অবশেষে বুধবার ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম এক্রামুল হক ও গোবিন্দ শর্মা। এদিন ভোরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ধরা পড়ে আরও ২ জন। তাদের নাম শাহানুর আলম, তোফায়েল হোসেন। আজ ধৃত ৪ জনকে জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে পেশ করা হয়েছে। বিচারক তাদের ৩ দিনে পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন। এতোয়া ওরাাওঁকে আগামীকাল আদালতে পেশ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *