ব্যবসায়ীদের ‘পেটে লাথি’! ১১০০০০০০০০০০ টাকার ক্ষতিতে কংগ্রেস-ককরোচকে ‘সুপ্রিম’ নোটিস

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রামলীলা ময়দানে বিরোধীদের কর্মসূচির জেরে অন্তত ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দিল্লির ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র তরফে এমনটাই দাবি করা হয়েছিল। এবার দিল্লির ওই ব্যবসায়িক ক্ষতি নিয়ে কংগ্রেস, ককরোচ জনতা পার্টি-সহ একাধিক দলকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গত ১ নভেম্বর দিল্লিতে বিরাট কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস। সেদিনই ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দিল্লির ব্যবসায়ীদের।

১১ হাজার কোটি টাকার ক্ষতির দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কিরানা কমিটি, দিল্লি আয়রন ও হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আবেদন পেশ করার পরেই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, কোন সংগঠনের কর্মসূচিতে এই বিপুল ক্ষতি হয়েছে। সেই তথ্য দিয়ে নতুন করে পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সংশোধিত ওই আবেদনের প্রেক্ষিতে বুধবার একাধিক দলকে শীর্ষ আদালতের তরফে নোটিস পাঠানো হয়। ককরোচ জনতা পার্টি, কংগ্রেস, আম আদমি পার্টি, আইসাকে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন:

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে বিচারাধীন এই মামলাটি। আবেদনকারীদের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি জানান, যন্তরমন্তরে বিক্ষোভের কারণে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। একইভাবে রামলীলা ময়দানকে বিক্ষোভস্থল হিসেবে গণ্য করারও বিরোধিতা করেন তিনি। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিক্ষোভ নিয়ে অন্যান্য মামলার সঙ্গেই এই আবেদনটির শুনানি করা হবে। ২৭ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির সম্ভাব্য দিন ধার্য করেছে শীর্ষ আদালত। সেদিনই পুলিশ সহ প্রশাসনের অন্যান্য বিভাগের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টি এবং ১ নভেম্বর কংগ্রেসের ডাকা কর্মসূচিতে ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়। ১ নভেম্বর কর্মসূচির আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একাধিকবার চিঠি লিখেছিলেন সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। আসলে ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে রামলীলা ময়দানের আশপাশের দোকানগুলিতে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। ধনতেরাসে দিল্লিজুড়ে সোনা-রুপো, ইলেকট্রনিক্স, পোশাক, বাসনপত্র, শুকনো ফল, মিষ্টি, গাড়ি, মতো বিভিন্ন ক্ষেত্রে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। তাই কর্মসূচি পিছনোর আবেদনও করেছিলেন। তাতে অবশ্য লাভ হয়নি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *