‘বেইমান, অসততা ওদের রক্তে’, উদ্ধব শিবিরের ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ সঞ্জয়ের

‘বেইমান, অসততা ওদের রক্তে’, উদ্ধব শিবিরের ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ সঞ্জয়ের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বঙ্গে তৃণমূল। এবার ভাঙনের ঢেউ উঠেছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের গড়ে। সূত্রের খবর, শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করতে পারেন। এই পরিস্থিতিতে ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ দাগলেন শিব সেনার (উদ্ধব গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। কটাক্ষ করে বলেন, “ওঁরা বেইমান, অসততা ওদের রক্তে রয়েছে।”

দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সঞ্জয় বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধিরা চলে যেতেই পারেন, “কিন্তু দলের প্রতি আনুগত্য অটুট থাকা উচিত।” শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে ও দলের প্রধান উদ্ধব ঠাকরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “দলের নেতারা দশকের পর দশক ধরে কর্মীদের গড়ে তুলেছেন। তাঁদের সহায়তা করেছেন। তাই তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়।” শিব সেনা সাংসদ জানান, দল ভাঙার বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। কিছু সাংসদের দলত্যাগের খবর তাঁরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছেন। তিনি উল্লেখ করেন, “আমরা আইনি পদক্ষেপ করা শুরু করেছি। বৃহস্পতিবার নির্ধারিত সংসদীয় দলের বৈঠকের আগে হুইপ জারি করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে সাংবিধানিক বিধান অনুযায়ী কঠোর পদক্ষেপ করারও অনুরোধ জানানো হয়েছে।” তাঁর সংযোজন, “কেউ যদি চলে যেতে চান, তাঁরা পদত্যাগ করতেই পারেন। কিন্তু মহারাষ্ট্রের মানুষ আর চুপ করে বসে থাকবেন না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

গত কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে বড়সড় ভাঙনের জল্পনা মাথাচাড়া দিচ্ছে। সম্প্রতি এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন একনাথ শিণ্ডের শিব সেনার এমএলসি কৃপাল তুমানে। তিনি বলেন, “অনেকদিন ধরেই আলোচনা প্রক্রিয়া চলছে। সেই আলোচনা শেষের পথে। ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করবেন।” তুমানে কথায়, “অপারেশন টাইগারে আলোচনা প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যখন কোনও হাসপাতালে অপারেশন করাতে যাই, তবে তার আগে দীর্ঘ শারীরিক পরীক্ষা পর্ব চলে। সেই পরীক্ষা শেষ হয়েছে, রিপোর্টও চলে এসেছে। এখন অপারেশনের দিন চূড়ান্ত হওয়া বাকি।” এই জল্পনার মাঝেই বৃহস্পতিবার দিল্লিতে ৯ সাংসদকে বৈঠক ডেকেছে উদ্ধব সেনা। দলের তরফে দাবি করা হয়েছে, ভাঙনের কোনও সম্ভাবনা নেই। তবে মতবিরোধ কাটছে না।

এদিকে সূত্রের খবর, উদ্ধব শিবিরের যে ৬ জন সাংসদ শিণ্ডে শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন, তাঁরা হলেন – সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। বৃহস্পতিবার দিল্লিতে শ্রীকান্তের বাসভবনে এই ‘বিদ্রোহী’দের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে পারেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী শিণ্ডে। সেই বৈঠকের শেষে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন সাংসদরা।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *