বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিতকে? জল্পনার মাঝে মুখ খুললেন হিটম্যান

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিত শর্মাকে? প্রশ্নটা পুরনো। কিন্তু উত্তর এখনও অধরা। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে জল্পনার শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর পাশে রয়েছে। এমন কথা একাধিকবার শোনা গিয়েছে। কিন্তু রোহিত নিজে কী চান? এবার মুখ খুললেন স্বয়ং হিটম্যান।

গত সপ্তাহে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, লর্ডস ওয়ানডের আগে রোহিতকে নাকি সত্যিই বলে দেওয়া হয়েছিল, এবার তাঁর বিদায়ের সময় চলে এসেছে। তাতে নাকি প্রচণ্ড রেগে গেলেও রাজিও হয়ে গিয়েছিলেন হিটম্যান। শোনা যায়, গত ইংল্যান্ড সফরের পর জাতীয় নির্বাচক কমিটির সদস্য নাকি রোহিতকে ‘ভয়’ দেখিয়ে বলেছিলেন যে, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার সামনে এগোনোর। সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, তিনি লর্ডস ওয়ানডে-র পর অবসর নেবেন কি না? রেগে গেলেও রোহিত যা মেনে নিয়েছিলেন।

আরও পড়ুন:

কিন্তু লর্ডসে তাঁর দুর্ধর্ষ সেঞ্চুরি সমস্ত হিসেব বদলে দেয়। সেই মাচ ভারত জিততে পারেনি। কিন্তু রোহিত নিয়ে আলোচনা থেমে গিয়েছিল। তবে এর পরেও নিশ্চিত করে বলা যায় না, তিনি দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরছেনই। এবার মুম্বইয়ের অনুষ্ঠানে এক ভক্ত সরাসরি রোহিতকে প্রশ্ন করেন, ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না। খুব বেশি কিছু না বলে রোহিতের সংক্ষিপ্ত জবাব, “২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দেরি। তখন ঠিক করব।”

ছোট্ট কথাই নতুন করে জল্পনা উসকে দিয়েছে। অর্থাৎ, এখনই ২০২৭ বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না রোহিত। খেলবেন কি না, তা সময় এলেই ঠিক করবেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বিশ্বকাপের দল তো রাতারাতি তৈরি করা যায় না। ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় যদি রোহিত থাকেন, তাহলে নির্বাচকদেরও সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করতে হবে। আর রোহিত যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, তত দিনে কি তাঁর জায়গায় অন্য কাউকে তৈরি করে ফেলবে দল?

রোহিতকে নিয়ে এই জল্পনার শুরু অবশ্য আরও আগে। অস্ট্রেলিয়া সফরের সময় নির্বাচক প্রধান অজিত আগরকর নাকি তাঁকে জানিয়ে দিয়েছিলেন, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না। এর পরেই নাকি বোর্ডের দ্বারস্থ হন রোহিত। যদিও সেই সময় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, এখনই তাঁর অবসরের কোনও সম্ভাবনা নেই। গত ৩ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকের পরও একই বার্তা দিয়েছেন বিসিসিআই সচিব। বরং রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে তিনি কার্যত প্রশ্ন তুলেছেন, কেন এত জল্পনা? বোর্ড সচিবের এই বক্তব্যে অন্তত একটি বিষয় স্পষ্ট, রোহিতকে নিয়ে বোর্ডের দরজা এখনও বন্ধ হয়নি। কিন্তু নির্বাচক প্রধান এবং কোচের ভাবনা যে এক জায়গায় নেই, সেই ইঙ্গিত আগেই মিলেছে। তার উপর ওই বৈঠকে উপস্থিত ছিলেন না আগরকর। ফলে বোর্ডের সমর্থন থাকলেও রোহিতের নিজের সিদ্ধান্তই শেষ কথা। আর সেই সিদ্ধান্তের উত্তর এখনই দিতে নারাজ রোহিত।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *